বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   বিনোদন
নোরার সাদা শার্টে ফিরল নব্বইয়ের আবেদন
  Date : 05-09-2026

নৃত্যশিল্পী ও মডেল নোরা ফাতেহির পরিচিতি শুধু নাচের মঞ্চে নয়, বলিউডের আইটেম গানেও তার আলাদা অবস্থান রয়েছে। বেলি ড্যান্সের দক্ষতা দিয়ে শুরুতেই দর্শকের নজর কেড়েছিলেন এই তারকা।

এরপর একের পর এক ভিন্নধর্মী সাজ ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে ফ্যাশন দুনিয়াতেও তৈরি করেছেন নিজের জায়গা। আরব ঘরানার মুখাবয়ব, নিখুঁত ফিগার আর স্টাইলিংয়ের বৈচিত্র্যে প্রায় যে কোনো পোশাকেই তাকে নজরকাড়া লাগে।

এবারও তার ব্যতিক্রম হলো না। নব্বই দশকের ফ্যাশনকে নতুনভাবে সামনে আনলেন নোরা। নটেড সাদা শার্ট আর ডেনিমের স্লিট স্কার্ট-দুটি পরিচিত পোশাক, তবে নোরার স্টাইলিংয়ে সেটিই হয়ে উঠেছে একেবারে আলাদা।

নব্বইয়ের দশকের ফ্যাশনে এমন সাদা শার্ট, কোমরে গিঁট দেওয়া স্টাইল এবং বডি-হাগিং ডেনিম স্কার্ট ছিল বেশ জনপ্রিয়। সেই পুরোনো ফ্যাশন মুহূর্তকেই নিজের মতো করে সাজিয়েছেন নোরা।

সম্প্রতি জিকিউ সাময়িকীর ‘বেস্ট ড্রেসড নাইট’-এর জন্য তৈরি করা হয়েছে তার এই লুক। পোশাক নির্বাচনের শুরু থেকে শেষ মুহূর্তের স্টাইলিং-সবকিছুতেই ছিল নির্দিষ্ট থিমের ছাপ।

নোরার পুরো সিলুয়েটেই স্পষ্ট নব্বইয়ের দশকের ছাপ। থিম অনুযায়ী বেছে নেওয়া হয়েছে ক্ল্যাসিক নটেড সাদা শার্ট এবং ডেনিমের বাটনড পেন্সিল স্কার্ট। শার্টটির হাতা গোটানো, সামনের অংশে গিঁট দেওয়া এবং গভীর নেকলাইনে তৈরি হয়েছে সেই সময়ের পরিচিত গ্ল্যামারাস আবহ।

শার্টের ভেতরে থাকা ব্রালেটের আভাস লুকটিকে আরও সাহসী করেছে। অন্যদিকে, শরীরের সঙ্গে মানানসই ডেনিম স্কার্টে রয়েছে একের পর এক বোতাম। কিছুটা লো-রাইজ কাটের এই স্কার্টের স্লিটও শুরু হয়েছে বেশ ওপর থেকে। ফলে পোশাকটির কাট ও সিলুয়েট দুটিই হয়ে উঠেছে লুকের অন্যতম আকর্ষণ।

নাইন্টিজ থিমকে আরও স্পষ্ট করতে নোরার গয়নার নির্বাচনেও ছিল রেট্রো ভাবনা। অ্যান্টিক ফিনিশের একটি টপের সঙ্গে পরেছেন একাধিক রেট্রো নেকপিস। গলায় স্তরে স্তরে থাকা নেকপিসের সঙ্গে আংটির ব্যবহার লুকটিতে যোগ করেছে পুরোনো দিনের গ্ল্যামার।

চুলেও ছিল খুব বেশি পরিপাটি হওয়ার চেষ্টা। মেসি আপডু স্টাইলটি পুরো সাজকে দিয়েছে অনায়াস, কিছুটা বোহেমিয়ান আবহ। ফলে পোশাকের গ্ল্যামারের পাশাপাশি নোরার লুকে তৈরি হয়েছে স্বাভাবিক অথচ আত্মবিশ্বাসী উপস্থিতি।

লুকের শেষ সংযোজন ছিল কালো পয়েন্টেড পাম্পস। সাদার সঙ্গে ডেনিম এবং কালোর এই সমন্বয় পোশাকের ভারসাম্য আরও সুন্দর করেছে। নোরার আত্মবিশ্বাসী ভঙ্গি এবং নিখুঁত ফিগারের সঙ্গে পুরো স্টাইলিংটিও যেন মিলে গেছে এক ফ্রেমে।

নব্বইয়ের দশকের পরিচিত পোশাককে হুবহু ফিরিয়ে না এনে তাতে নিজের গ্ল্যামার ও আধুনিকতার ছোঁয়া দিয়েছেন নোরা। তাই এই লুককে শুধু রেট্রো ফ্যাশন বললে কম বলা হয়,বরং পুরোনো স্টাইলকে নতুন প্রজন্মের চোখে দেখার একটি দারুণ উদাহরণও বলা যায়।



সংবাদটি পড়া হয়েছে : 186        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com