বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   বিনোদন
ফুরফুরে মেজাজে দীঘি
  Date : 07-09-2026

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। কাজের ব্যস্ততার ফাঁকে একটু ফুরসত পেলেই প্রকৃতির সান্নিধ্যে ছুটে যান। আর সেই ভ্রমণের আনন্দঘন মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিতে ভুলেন না ভক্তদের সঙ্গে। এবার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটি কাটানোর আমেজে ও ফুরফুরে মেজাজে ধরা দিলেন এই অভিনেত্রী।

সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন দীঘি। ছবিগুলোতে তাকে একটি অভিজাত রিসোর্টের সুইমিংপুল পাড়ে ও বারান্দায় ফুরফুরে মেজাজে পোজ দিতে দেখা গেছে।

তার পরনে রয়েছে হালকা পেস্ট বা বাসন্তী ঘাসের রঙের নজরকাড়া লং গাউন, যার হাতা ও গলায় চমৎকার সূচিকর্মের কাজ করা। পেছনে বিস্তীর্ণ সবুজ পাহাড় আর সমুদ্রের ব্যাকগ্রাউন্ডে দীঘির স্নিগ্ধ উপস্থিতি ও মিষ্টি হাসি সহজেই নজর কেড়েছে নেটিজেনদের।

ছবিগুলোর ক্যাপশনে কোনো দীর্ঘ বার্তা না থাকলেও তার প্রাণবন্ত ভঙ্গিই জানান দিচ্ছে কক্সবাজারের মনোরম পরিবেশ বেশ উপভোগ করছেন তিনি। কোনো ছবিতে তিনি মিষ্টি হাসিতে ফ্রেমবন্দী হয়েছেন, আবার কোনোটিতে মৃদু বাতাসে চুলে হাত বুলিয়ে পাহাড় ও প্রকৃতির ছোঁয়া অনুভব করছেন।
দীঘির এই নতুন লুকের ছবিগুলো পোস্ট হতেই কমেন্টবক্সে উপচে পড়ছে ভক্ত-অনুরাগীদের ভালোবাসা ও প্রশংসা। দীঘির রূপ ও ব্যক্তিত্বের প্রশংসা করে এক ভক্ত লিখেছেন, ‘তুমি মানুষটাও যেমন সুন্দরী, তোমার ব্যবহারটাও ততটাই সুন্দর! সত্যি তুমি অসাধারণ।’ আরেক নেটিজেন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে।’



সংবাদটি পড়া হয়েছে : 197        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com