বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   বিনোদন
নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হয়েছে : শ্রাবন্তী
  Date : 07-09-2026

ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। কাজের বাইরে ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। বিশেষ করে তিনবার বিবাহবিচ্ছেদের পর একাধিকবার তাকে নেটিজেনদের কঠোর কটাক্ষের মুখে পড়তে হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের মানসিক টানাপোড়েন ও ব্যক্তিগত জীবনের কঠিন অধ্যায় নিয়ে মুখ খুলেছেন।  তিনি জানান, ভালোবাসার সম্পর্কে বারবার আঘাত পেয়ে মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে, একসময় নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন।

`স্ট্রেট আপ উইথ শ্রী` নামের একটি পডকাস্টে অংশ নিয়ে শ্রাবন্তী বলেন, ‘অনেক সময় মনে হয়েছে, নিজেকে শেষ করে দেই। তারপর ভেবেছি, কেন শেষ করব? শুধুমাত্র একটা ভুল পছন্দের কারণে?‘

এদিকে ২০০৩ সালে খুব কম বয়সে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। ২০১৬ সালে তাদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে। প্রথম দীর্ঘ দাম্পত্যে তাদের অভিমন্যু (ঝিনুক) নামের একটি পুত্রসন্তান রয়েছে, যিনি বিচ্ছেদের পর থেকে মায়ের সঙ্গেই বসবাস করছেন।

প্রথম বিচ্ছেদের পর ২০১৬ সালে মডেল কৃষাণ ব্রিজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সে সম্পর্ক স্থায়ী হয় মাত্র এক বছর। এরপর ২০১৯ সালে ফিটনেস ট্রেনার রোশন সিংকে গোপনে বিয়ে করেন অভিনেত্রী। তবে বিয়ের কয়েক মাসের মাথায় তারা আলাদা বসবাস শুরু করেন। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের এপ্রিলে রোশনের সঙ্গে তার আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।



সংবাদটি পড়া হয়েছে : 174        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com