বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   বিনোদন
সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক
  Date : 04-09-2026

হঠাৎ সমুদ্রের কাছে দেখা মিলল প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ছবিগুলো প্রকাশের পরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।

সমুদ্রের নীল জলরাশি আর বালুচরের মাঝে দীঘির ছবিগুলো এরই মধ্যে নজর কেড়েছে নেটিজেনদের। দুইটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি। ছবির ক্যাপশনে দীঘি লিখেছেন, ‘আমি এসেছি সাগর পাড়ে ‘গো প্লান’-এর সাথে।’

ছবিতে দেখা যায়, সমুদ্রের পাড়ে বেশ স্বাভাবিক ভঙ্গিতে সময় কাটাচ্ছেন দীঘি। সাগরের বাতাস, ঢেউ আর বালুচরের পরিবেশে অভিনেত্রীর সাজেও ছিল ছিমছাম ভাব। তার এই নতুন লুক বেশ প্রশংসা পাচ্ছে ভক্তদের কাছ থেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন দীঘি। তবে সমুদ্র সৈকতে তার এবারের উপস্থিতি অনেকেরই নজর কেড়েছে। ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তরা অভিনেত্রীর প্রশংসা করেছেন।

জানা গেছে, বর্তমানে শুটিংয়ের কাজে কক্সবাজারে অবস্থান করছেন দীঘি। তবে ঠিক কোন কাজের শুটিংয়ে সেখানে গেছেন, তা এখনই প্রকাশ করতে চাননি তিনি। নতুন এই কাজ সম্পর্কে জানতে চাইলে অপেক্ষা করার কথাই জানিয়েছেন অভিনেত্রী।

দীঘি বলেন, ‘অপেক্ষা করুন, সময় হলে জানতে পারবেন।’

তবে সেই কাজটি সিনেমা, ওয়েব কনটেন্ট নাকি অন্য কোনো প্রজেক্ট এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেকের পর থেকেই দর্শকের কাছে আলাদা পরিচিতি পেয়েছেন দীঘি। ছোটবেলায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর ধীরে ধীরে নায়িকা হিসেবেও বড় পর্দায় কাজ শুরু করেন তিনি।



সংবাদটি পড়া হয়েছে : 224        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com