শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * কঙ্গোর স্কুলে আগুন: পুড়ল ৩ শতাধিক বাড়ি, পদদলিত হয়ে নিহত ২৪   * ফেনীতে জেলি পুশ করা ১০৫ কেজি চিংড়ি জব্দ, তিন মৎস্য আড়তকে জরিমানা   * দায়িত্ব বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের   * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ  

   আন্তর্জাতিক
কঙ্গোর স্কুলে আগুন: পুড়ল ৩ শতাধিক বাড়ি, পদদলিত হয়ে নিহত ২৪
  Date : 11-09-2026

পূর্ব আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে দুটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ২৪ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। স্থানীয়রা জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দক্ষিণ কিভু প্রদেশের ঘনবসতিপূর্ণ কাদুতু কমিউনে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে। আগুনে কয়েকজন প্রাপ্তবয়স্কও নিহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে হাসপাতালের মেঝেতে যন্ত্রণায় কাতর শিশুদের পড়ে থাকতে দেখা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রায় ৩০০টি বাড়িও পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিদ্রোহীদের নিয়োগ দেওয়া স্থানীয় প্রশাসন বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রাথমিক প্রতিবেদনে ২৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তবে ধ্বংসস্তূপে আরও হতাহতের আশঙ্কা রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের উদ্ধৃত এক প্রত্যক্ষদর্শী জানান, বিকেলের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও ধ্বংসস্তূপ ও টিনের চালার ভেতর থেকে তখনও ধোঁয়া বের হচ্ছিল।

দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভু গত বছরের ফেব্রুয়ারিতে এম২৩ (এম-২৩) বিদ্রোহীদের দখলে যায়। এরপর থেকেই শহরটি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে দেশটির রাজধানী কিনশাসাভিত্তিক সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে। যদিও বিবৃতিতে হতাহতের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে জাতীয় শিক্ষা ও নতুন নাগরিকত্ব মন্ত্রণালয় জানায়, হতাহতের সংখ্যা এখনো চূড়ান্ত নয়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দ্রুত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা যায়।

এর আগে গত সপ্তাহান্তে রাজধানী কিনশাসায় একটি বিয়ের অনুষ্ঠানস্থলে অগ্নিকাণ্ডের পর সৃষ্ট পদদলিত হওয়ার ঘটনায়ও কয়েকজন নিহত হন। পরপর দুটি দুর্ঘটনার পর সরকার জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার এবং নিরাপত্তা মানদণ্ড বাস্তবায়নে দেশজুড়ে বিশেষ দল মোতায়েনের নির্দেশ দিয়েছে।

সূত্র: বিবিসি



সংবাদটি পড়া হয়েছে : 37        
  
  সর্বশেষ
বরগুনায় এক ‘রাজা ইলিশ’ ১৫ হাজার ৯৩০ টাকায় বিক্রি
কঙ্গোর স্কুলে আগুন: পুড়ল ৩ শতাধিক বাড়ি, পদদলিত হয়ে নিহত ২৪
ফেনীতে জেলি পুশ করা ১০৫ কেজি চিংড়ি জব্দ, তিন মৎস্য আড়তকে জরিমানা
ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল ফ্রান্স



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com