শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * কঙ্গোর স্কুলে আগুন: পুড়ল ৩ শতাধিক বাড়ি, পদদলিত হয়ে নিহত ২৪   * ফেনীতে জেলি পুশ করা ১০৫ কেজি চিংড়ি জব্দ, তিন মৎস্য আড়তকে জরিমানা   * দায়িত্ব বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের   * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ  

   সারা দেশ
বরগুনায় এক ‘রাজা ইলিশ’ ১৫ হাজার ৯৩০ টাকায় বিক্রি
  Date : 11-09-2026

বরগুনার পাথরঘাটায় ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ‘রাজা ইলিশ’ ১৫ হাজার ৯৩০ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে নিলামের মাধ্যমে মাছটি কিনে নেয় মেসার্স নিউ আল আমিন ফিশ।

খোঁজ নিয়ে জানা যায়, পাথরঘাটা উপজেলা সংলগ্ন বলেশ্বর নদীতে জেলে আলতাফ হোসেন মাঝির জালে রাতে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি বিএফডিসি মৎস্য ঘাটে বিক্রির জন্য নিয়ে আসা হয়। সেখানে নিলামে প্রতি মণ ২ লাখ ৩৬ হাজার টাকা দরে নিউ আল আমিন ফিশের পলাশ নামের এক পাইকার মাছটি কিনে নেন। হিসাব অনুযায়ী, মাছটির দাম পড়ে ১৫ হাজার ৯৩০ টাকা।

বিএফডিসি মৎস্য ঘাটের পাইকার ইমরান হোসেন রিফাত বলেন, গত বছরের তুলনায় চলতি মৌসুমে বড় আকারের ইলিশের সংখ্যা তুলনামূলক কম। এর মধ্যেও জেলের জালে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের রাজা ইলিশ ধরা পড়ায় আমরা খুশি। এখন মাছটি খুলনার বাজারে নিয়ে বিক্রি করা হবে।

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য অবশ্যই সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও এখন বড় ইলিশ পাওয়া যাচ্ছে। তবে জেলেরা এখনও আশানুরূপ মাছ পাচ্ছেন না। সামনে আরও বেশি ইলিশ ধরা পড়বে বলে আশা করছি।



সংবাদটি পড়া হয়েছে : 33        
  
  সর্বশেষ
বরগুনায় এক ‘রাজা ইলিশ’ ১৫ হাজার ৯৩০ টাকায় বিক্রি
কঙ্গোর স্কুলে আগুন: পুড়ল ৩ শতাধিক বাড়ি, পদদলিত হয়ে নিহত ২৪
ফেনীতে জেলি পুশ করা ১০৫ কেজি চিংড়ি জব্দ, তিন মৎস্য আড়তকে জরিমানা
ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল ফ্রান্স



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com