শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বৃষ্টিতে ফের চড়া সবজির বাজার, বেগুন ১৪০ টাকা   * সাতক্ষীরায় পাঁচ দিনে ৭২ ডেঙ্গু রোগী   * আগস্টে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড সেপ্টেম্বরের ১১ দিনেই ভাঙলো   * দেড় হাজার কর্মী নিয়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করবে ডিএনসিসি   * আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ গেলেন প্রধানমন্ত্রী   * পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি   * আবারও ডুবলো রাঙ্গামাটির ঝুলন্ত সেতু   * পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর   * `হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে`   * চট্টগ্রামে আটক ৬৩ বিদেশির কারো কাছে মেলেনি পাসপোর্ট: পুলিশ  

   শিক্ষাঙ্গন
ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
  Date : 12-09-2026

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ ০৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক আবু হাসানাত মোহাম্মদ কিশোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক মো. মেহেদী হাসান খান প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পপুলেশন সায়েন্সেস বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এ.কে.এম. নূর-উন-নবী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগীয় ছাত্র উপদেষ্টা শাফায়াত সুলতান স্বাগত বক্তব্য দেন। নবীনদের পক্ষে উপমা সাহা ও সৌমিক হক এবং বিদায়ীদের পক্ষে প্রাপ্তি রায় ও ইদ্রিস আলী অনুভূতি ব্যক্ত করেন। বিভাগীয় শিক্ষার্থী মো: নাফিস ইকবাল এবং অর্ণবী পাল রিয়া অনুষ্ঠান সঞ্চালন করেন।

বক্তারা নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে এগিয়ে যেতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কর্মজীবনে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য তারা বিদায়ী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।



সংবাদটি পড়া হয়েছে : 38        
  
  সর্বশেষ
বৃষ্টিতে ফের চড়া সবজির বাজার, বেগুন ১৪০ টাকা
অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন
সাতক্ষীরায় পাঁচ দিনে ৭২ ডেঙ্গু রোগী
আগস্টে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড সেপ্টেম্বরের ১১ দিনেই ভাঙলো



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com