রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানিকগঞ্জে তিনমাস ব্যাপী শুরু হলো পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান   * ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি   * কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর   * আদাবরে মিলল নারীর খণ্ডিত লাশ   * ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৫৬   * প্রথমবার ভারত থেকে ইলিশ আমদানি!   * বৃষ্টিতে ফের চড়া সবজির বাজার, বেগুন ১৪০ টাকা   * সাতক্ষীরায় পাঁচ দিনে ৭২ ডেঙ্গু রোগী   * আগস্টে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড সেপ্টেম্বরের ১১ দিনেই ভাঙলো   * দেড় হাজার কর্মী নিয়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করবে ডিএনসিসি  

   অর্থ-বাণিজ্য
প্রথমবার ভারত থেকে ইলিশ আমদানি!
  Date : 12-09-2026

বাংলাদেশে ইলিশের উৎপাদন কম হওয়ায় ঘাটতি মেটাতে ভারত থেকে ইলিশ আমদানি করছে বাংলাদেশ। গত দুই-তিন মাসে ভারতের গুজরাট থেকে প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ বাংলাদেশে এসেছে। আগামী এক-দুই সপ্তাহের মধ্যে আরও ১৫০ থেকে ২০০ মেট্রিক টন ইলিশ আসার কথা রয়েছে। বাংলাদেশের মাছ ব্যবসায়ীরা গুজরাটের ভারুচ বন্দর এবং হাওড়া পাইকারি মাছবাজার থেকে এ ইলিশ আমদানি করেছেন।

বেনাপোল স্থলবন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসারের কার্যাললয়ের ইনস্পেক্টর আহসাদুল আলম ইলিশ আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমদানিকারকরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই অন্যান্য মাছের পাশাপাশি ইলিশ আমদানি করছেন। তবে, কি পরিমাণ ইলিশ আমদানি হয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

ভারত থেকে বাংলাদেশে ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে বলে জানিয়েছেন দেশটির পশ্চিমবঙ্গের হাওড়া হোলসেল ফিশ মার্কেট অ্যাসোসিয়েশন ও ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ।

সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, ‘আমরা সাধারণত এপার বাংলা থেকে বোয়াল, রুই, পারশে, টেংরা ওপার বাংলায় পাঠাই। তবে এবার ওখানে ইলিশের ঘাটতি থাকায় প্রথমবার এখান থেকে বাংলাদেশে ইলিশ পাঠানো হলো। বাংলাদেশে ডিমভর্তি ইলিশের চাহিদা বেশি। গুজরাটের ইলিশে ডিম ভর্তি থাকে, তাই তা ওখানকার মানুষের প্রথম পছন্দ। ওই মাছের ডিম বের করে প্রসেসিংয়ের মাধ্যমে তারা বিদেশেও রপ্তানি করছেন।’

তিনি আরও জানান, এই মাছ ভারতে এখন প্রতি কেজি ৭০০ থেকে ৮০০ রুপিতে বিক্রি হচ্ছে। তবে জোগান ভালো থাকলে ৩০০ থেকে ৪০০ রুপিতেও প্রতি কেজি বিক্রি হয়। তারা বাংলাদেশে পরিবহন খরচ ছাড়া কেজিপ্রতি গড়ে ৬০০ রুপিতে ইলিশ বিক্রি করেছেন।

সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, প্রতিবছর পূজার আগে এপার বাংলায় সাধারণত বাংলাদেশ ও মিয়ানমার থেকে প্রচুর ইলিশ মাছ আমদানি করা হয়। বাংলাদেশ সরকার কলকাতায় পূজার উপহার হিসেবে এ ইলিশ মাছ পাঠায়। তবে ওই দেশে নতুন সরকার গঠিত হয়েছে। তাই এ বছর এপারের মাছ ব্যবসায়ীরা সরাসরি বাংলাদেশ সরকারের মৎস্য বিভাগের কাছে ইলিশ মাছের জন্য আবেদন করেছেন।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির অনুমতি চেয়ে গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। চিঠিতে স্বল্প সময়ের পরিবর্তে দীর্ঘমেয়াদে ইলিশ রপ্তানির অনুমতির অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে বাংলাদেশের একাধিক প্রতিষ্ঠানও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে আবেদন করেছে।

ভারতীয় আমদানিকারকরা জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সরকার যে পরিমাণ ইলিশ রপ্তানির অনুমোদন দেয়, বাস্তবে তার চেয়ে অনেক কম ইলিশ ভারতে পৌঁছায়। ২০১৯ সাল থেকে প্রতি বছরই অনুমোদিত পরিমাণের চেয়ে প্রকৃত রপ্তানির হার ছিল উল্লেখযোগ্যভাবে কম। যেমন, গত বছর ১ হাজার ২০০ টন অনুমোদনের বিপরীতে রপ্তানি হয়েছিল মাত্র ১৫০ টন এবং ২০২৫ সালের হিসেবে ২ হাজার ৪২০ টনের বিপরীতে ভারতে গিয়েছিল মাত্র ৫৭৭ টন। 



সংবাদটি পড়া হয়েছে : 50        
  
  সর্বশেষ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি
ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com