রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানিকগঞ্জে তিনমাস ব্যাপী শুরু হলো পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান   * ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি   * কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর   * আদাবরে মিলল নারীর খণ্ডিত লাশ   * ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৫৬   * প্রথমবার ভারত থেকে ইলিশ আমদানি!   * বৃষ্টিতে ফের চড়া সবজির বাজার, বেগুন ১৪০ টাকা   * সাতক্ষীরায় পাঁচ দিনে ৭২ ডেঙ্গু রোগী   * আগস্টে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড সেপ্টেম্বরের ১১ দিনেই ভাঙলো   * দেড় হাজার কর্মী নিয়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করবে ডিএনসিসি  

   সারা দেশ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানিকগঞ্জে তিনমাস ব্যাপী শুরু হলো পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান
  Date : 12-09-2026

তাজরিন আক্তার মুন্নি মানিকগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জে শুরু হয়েছে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) ঢাকা থেকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং মানিকগঞ্জ পৌরসভার সহযোগিতায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে শহীদ রফিক সড়ক এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক শাহানুর ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, রেড ক্রিসেন্ট, স্কাউট ও বিএনসিসির সদস্যরা।

এ সময় পরিচ্ছন্ন শহর গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

আয়োজকরা বলেন, পরিচ্ছন্ন শহর শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। নিজ বাড়ি, রাস্তা ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও পরিচ্ছন্নতায় উৎসাহিত করতে হবে।



সংবাদটি পড়া হয়েছে : 24        
  
  সর্বশেষ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি
ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com