সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী   * প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে : ডিসি জাহিদ   * হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২   * মানিকগঞ্জ হরিরামপুরে পদ্মা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত   * সিলেটে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু   * প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সভা অনুষ্ঠিত   * সৌদির জ্বালানি স্থাপনায় হামলার পর তেলের দাম বাড়ল প্রায় ৩ শতাংশ   * নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন   * মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ   * বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ  

   জাতীয়
বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
  Date : 14-09-2026

স্টাফ রিপোর্টার : ‘বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফোরাম’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গত শনিবার জাতীয় প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নাম ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে ফোরামের আহ্বায়ক সুরঞ্জন ঘোষ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, বাংলাদেশের মাটি, ইতিহাস ও ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতা থেকেই এ ফোরামের যাত্রা শুরু হয়েছে। সংগঠনটির মূল স্লোগান ‘বিভেদ নয়, ঐক্য’।

লিখিত বক্তব্যে বলা হয়, ধর্ম-বর্ণনির্বিশেষে সব বাংলাদেশি নাগরিককে অভিন্ন জাতিসত্তার অংশ হিসেবে প্রতিষ্ঠিত করা ফোরামের অন্যতম লক্ষ্য। পাশাপাশি সাম্প্রদায়িক উসকানি, গুজব ও বিদ্বেষমূলক প্রচারণা চিহ্নিত করে তা প্রতিরোধ এবং যাচাই করা তথ্যের মাধ্যমে জবাব দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

বক্তব্যে দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে আত্মত্যাগকারীদের স্মরণ করা হয়। এ সময় এম ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ নিখোঁজ ও নিহত ব্যক্তিদের এবং পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের কথাও স্মরণ করা হয়।

ফোরামের পক্ষ থেকে অভিযোগ করা হয়, একটি মহল বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে ‘সংখ্যালঘু’ হিসেবে চিহ্নিত করে জাতীয় মূলধারা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এ ধরনের বিভাজনমূলক প্রচারণার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধবিহার আলাদা হলেও দেশের সব নাগরিকের মাতৃভূমি, ভাষা ও ভবিষ্যৎ অভিন্ন। একটি ন্যায়ভিত্তিক, অসাম্প্রদায়িক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই ফোরামের লক্ষ্য।



সংবাদটি পড়া হয়েছে : 30        
  
  সর্বশেষ
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী
ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন সীমান্ত পার হতেই রুশ ড্রোন হামলা
চাঁদাবাজদের দায় দল বা সরকার নেবে না : আইনমন্ত্রী
প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে : ডিসি জাহিদ



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com