সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী   * প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে : ডিসি জাহিদ   * হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২   * মানিকগঞ্জ হরিরামপুরে পদ্মা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত   * সিলেটে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু   * প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সভা অনুষ্ঠিত   * সৌদির জ্বালানি স্থাপনায় হামলার পর তেলের দাম বাড়ল প্রায় ৩ শতাংশ   * নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন   * মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ   * বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ  

   সারা দেশ
সিলেটে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু
  Date : 14-09-2026

সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন সিলেটের, একজন সুনামগঞ্জের এবং একজন হবিগঞ্জের বাসিন্দা। তাদের মধ্যে তিনজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এ পর্যন্ত হাম নিশ্চিত হওয়ার পর ১০ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৫৪ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৪৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪৯৫ জন।

তবে একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।



সংবাদটি পড়া হয়েছে : 41        
  
  সর্বশেষ
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী
ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন সীমান্ত পার হতেই রুশ ড্রোন হামলা
চাঁদাবাজদের দায় দল বা সরকার নেবে না : আইনমন্ত্রী
প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে : ডিসি জাহিদ



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com