সোমবার, মার্চ ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত   * শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের   * মাদারীপুরে অভিযান চালিয়ে বিপুল আতশবাজিসহ যুবক গ্রেফতার   * ‘বেঁচে থাকলে খুঁজে বের করে মারব’, নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিল ইরানের রেভোলিউশনারি গার্ড   * সংযুক্ত আরব আমিরশাহির দু’টি ঘাঁটি থেকে খার্গে হামলা, বদলার হুঁশিয়ারি দিয়ে দুবাইয়ে হামলা ইরানের   * সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা   * গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী   * ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার   * ইরানের পাশে দাঁড়াল রাশিয়া-চীন   * শিবচরে এমপি হানজালার বক্তব্যের ভিডিও ভাইরাল, নতুন করে আলোচনা-সমালোচনা  

   খেলাধুলা
মেসির জোড়া গোলে অরল্যান্ডোর মাঠে মায়ামির ইতিহাস
  Date : 02-03-2026

মেজর লিগ সকারের রেগুলার সিজনের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। এলএ গ্যালাক্সির কাছে হার দিয়ে শুরু করা দলটি অরল্যান্ডো সিটি এসসির মাঠে দুই গোলে পিছিয়ে পড়েছিল। দ্বিতীয়ার্ধে তারা দাঁতভাঙা জবাব দেয় চার গোল করে, যার মধ্যে দুটি করেছেন লিওনেল মেসি।

রোববার রাতে ইন্টারঅ্যান্ডকো স্টেডিয়ামে প্রথমবার জিতল মায়ামি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৪-২ ব্যবধানের জয়ে তেলাসকো সেগোভিয়া একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন।

৫৭তম মিনিটে সেগোভিয়ার পাস ধরে মেসি স্কোর ২-২ করেন। ৮৫তম মিনিটে সেগোভিয়া একার প্রচেষ্টায় লিড এনে দেন। জয়ের ক্যানভাসে তুলির শেষ আঁচড় দেন মেসি। ৯০তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন তিনি।

মায়ামি কোচ জাভিয়ের মাসচেরানো ম্যাচ শেষে বলেছেন, ‘এই জয় শুধুই খেলোয়াড়দের। দ্বিতীয়ার্ধে তারা ছিল একটি চ্যাম্পিয়নশিপ দল। সেখানে কোনো কৌশল ছিল না, তেমন কিছুই ছিল না। সেখানে ছিল হৃদয়, সাহসিকতা, বল দখল, ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ও দায়বদ্ধতা। আমার মনে হয় দলটি ঘুরে দাঁড়িয়েছে কারণ তারা গত বছর চ্যাম্পিয়ন ছিল। শেষ পর্যন্ত খেলোয়াড়রাই তা করে দেখিয়েছে। এই জয় তাদেরই।’

বর্তমান মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার মৌসুমের প্রথম দুটি গোল করলেন এক ম্যাচেই। তাতে রেগুলার সিজনের প্রথম ৫৫ এমএলএস ম্যাচে তার গোল ৫২টি, এর মধ্যে ৫১টি এসেছে শেষ ৪৯ ম্যাচে। এতে করে তার ক্যারিয়ার গোলের সংখ্যা দাঁড়াল ৮৯৮টি, যার মধ্যে বার্সার হয়ে ৬৭২ ও আর্জেন্টিনায় ১১৫।

মাসচেরানো মেসিকে নিয়ে বললেন, ‘সে এই খেলাটি খেলা সর্বকালের সেরা খেলোয়াড়। সে একজন নেতা, আর একজন নেতা হিসেবে সে অন্যদের অনুপ্রাণিত করে। তবে প্রায়ই তার নিজেরও অনুপ্রাণিত হওয়ার প্রয়োজন হয়। যখন সে (বল নিয়ে) সামনের দিকে এগোচ্ছিল, তখন তার কাছে আক্রমণের আরও অনেক বিকল্প ছিল। এতসব সুযোগের মাঝে, অন্য কারো চেয়ে ভালো সুযোগ তৈরি করার ক্ষমতা তার স্পষ্টভাবেই আছে, আর সেটিই আমাদের খেলাটি ঘুরিয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে।`

মার্কো পাসালিচ ১৮ মিনিটে অরল্যান্ডোকে এগিয়ে দেন। ছয় মিনিট পর মার্টিন ওডেজা স্কোর ২-০ করেন। দ্বিতীয়ার্ধের চার মিনিট যেতে মায়ামি ব্যবধান ২-১ এ কমায়, গোল করেন মাতেও সিলভেত্তি। এরপর মেসি শো, তাতে দশমবারের চেষ্টায় প্রথমবার অরল্যান্ডোর মাঠে জিতেছে মায়ামি।



  
  সর্বশেষ
২৫ রমজানের রোজা ও রাত অত্যন্ত বরকতময় বিশেষ ফজিলত হলো, এই দিনে রোজা রাখলে কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেওয়া হয়
কেরানীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়ার মহফিল অনুষ্ঠিত হয়েছে
শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com