সোমবার, মার্চ ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত   * শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের   * মাদারীপুরে অভিযান চালিয়ে বিপুল আতশবাজিসহ যুবক গ্রেফতার   * ‘বেঁচে থাকলে খুঁজে বের করে মারব’, নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিল ইরানের রেভোলিউশনারি গার্ড   * সংযুক্ত আরব আমিরশাহির দু’টি ঘাঁটি থেকে খার্গে হামলা, বদলার হুঁশিয়ারি দিয়ে দুবাইয়ে হামলা ইরানের   * সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা   * গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী   * ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার   * ইরানের পাশে দাঁড়াল রাশিয়া-চীন   * শিবচরে এমপি হানজালার বক্তব্যের ভিডিও ভাইরাল, নতুন করে আলোচনা-সমালোচনা  

   আন্তর্জাতিক
‘বেঁচে থাকলে খুঁজে বের করে মারব’, নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিল ইরানের রেভোলিউশনারি গার্ড
  Date : 15-03-2026

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু বেঁচে থাকলে তাঁকে খুঁজে বের করে মারা হবে। রবিবার বিবৃতি দিয়ে এমনটাই জানাল ইরানের রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। সংঘাতের ষোড়শতম দিন, রবিবারও ইজ়রায়েলে হামলা জারি রেখেছে তারা। নেতানিয়াহু কোথায়, সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তার মাঝেই ইজ়রায়েলের দফতর জানিয়েছে, তিনি সুস্থ রয়েছেন। এ বার ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে রাখল।

রবিবার ইরানের রেভোলিউশনারি গার্ড বিবৃতি দিয়ে বলে, ‘‘যদি ওই শিশু-হত্যাকারী অপরাধী বেঁচে থাকে, তা হলে তাকে খুঁজে বার করে সর্বশক্তি প্রয়োগ করে মারব।’’

সম্প্রতি নেতানিয়াহুর বক্তব্যের একটি ভিডিয়ো নিয়ে জল্পনা তৈরি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে ইজ়রায়েল এবং আমেরিকা। তার পরে প্রথম বার নেতানিয়াহুর সাংবাদিক বৈঠকের ভিডিয়ো প্রকাশ করে তাঁর দফতর। সংঘাত শুরু হওয়ার পরে প্রথম বার প্রকাশ্যে দেখা যায় তাঁকে। সেখানে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেইকে হত্যার হুঁশিয়ারি দেন। ভিডিয়োবার্তায় তিনি বলেন, ‘‘ইরান এবং হিজ়বুল্লাকে আমরা ধ্বংস করেই ছাড়ব।’’


ভিডিয়ো দেখে কারও মনে হয়, নেতানিয়াহুর একটি হাতে ছ’টি আঙুল রয়েছে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। তার পরেই প্রশ্ন ওঠে, তবে কি ওই ভিডিয়ো এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা হয়েছে। সংঘাতের আবহে নেতানিয়াহুর সুস্থতা নিয়ে জল্পনা তৈরি হয়। আমেরিকার কট্টর রাজনৈতিক বিশেষজ্ঞ ক্যানডেস আওয়েনস সমাজমাধ্যমে প্রশ্ন তোলেন, ‘বিবি কোথায়? কেন তাঁর দফতর ভুয়ো ভিডিয়ো প্রকাশ করছে এবং ডিলিট করছে, কেন হোয়াইট হাউসে এত আতঙ্ক?’ প্রসঙ্গত, নেতানিয়াহুর ডাকনাম বিবি।

এর পরেই তুরস্কের সংবাদমাধ্যমে আনাদোলু এজেন্সি-কে ইজ়রায়েলের প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়, ‘‘ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সুরক্ষিত রয়েছেন। সুস্থ রয়েছেন।’’

অন্য দিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা বেঁচে রয়েছেন কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ‘‘শুনেছি উনি বেঁচে নেই।’’ একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম সিএনএন দাবি করে, মোজ়তবা পায়ে গুরুতর চোট পেয়েছেন। শরীরের অন্যান্য জায়গাতেও আঘাত লেগেছে। এই জল্পনার মাঝে মোজ়তবা ঘোষণা করেন, ‘‘আমাদের শহিদদের রক্ত ব্যর্থ হতে দেব না।’’ এ বার তাঁর বাহিনী হুঁশিয়ারি দিল নেতানিয়াহুকে।



  
  সর্বশেষ
২৫ রমজানের রোজা ও রাত অত্যন্ত বরকতময় বিশেষ ফজিলত হলো, এই দিনে রোজা রাখলে কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেওয়া হয়
কেরানীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়ার মহফিল অনুষ্ঠিত হয়েছে
শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com