সোমবার, মার্চ ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত   * শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের   * মাদারীপুরে অভিযান চালিয়ে বিপুল আতশবাজিসহ যুবক গ্রেফতার   * ‘বেঁচে থাকলে খুঁজে বের করে মারব’, নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিল ইরানের রেভোলিউশনারি গার্ড   * সংযুক্ত আরব আমিরশাহির দু’টি ঘাঁটি থেকে খার্গে হামলা, বদলার হুঁশিয়ারি দিয়ে দুবাইয়ে হামলা ইরানের   * সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা   * গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী   * ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার   * ইরানের পাশে দাঁড়াল রাশিয়া-চীন   * শিবচরে এমপি হানজালার বক্তব্যের ভিডিও ভাইরাল, নতুন করে আলোচনা-সমালোচনা  

   সারা দেশ
শিবচরে এমপি হানজালার বক্তব্যের ভিডিও ভাইরাল, নতুন করে আলোচনা-সমালোচনা
  Date : 14-03-2026

মো. আরিফ দেওয়ান :মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালার একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাত থেকে চার মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে শিবচর উপজেলা জুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।

জানা গেছে, শুক্রবার বিকেলে শিবচর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর ময়দানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালা। ওই অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের একটি অংশ ভিডিও আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, দেশের প্রবাসীরা তাদের ওপর বিশ্বাস রাখেন এবং দেশের মানুষ তাদের বিজয়ী করেছেন। তিনি বলেন, “রাজনীতি করতে গিয়ে জমি বিক্রি করে খরচ করার প্রয়োজন নেই। আমি গত কয়েকদিন ধরে দেখছি কিছু ভাই অনেক লেখালেখি করছেন ও নানা কথা বলছেন। তারা অন্য কেউ নন, শিবচরের বিএনপির কিছু ভাই।”

তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হওয়ার পর কোনো নেতাকর্মীর সঙ্গে খারাপ আচরণ করিনি, কাউকে হুমকি-ধমকি দিইনি। আমি শিবচরের প্রতিটি মানুষের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমার চুপ থাকা দুর্বলতা নয়, আমি শান্তি চাই বলেই চুপ থাকি।”

ভিডিও বক্তব্যে তিনি বলেন, “আপনারা রাজনীতি করবেন শিবচর উপজেলা নিয়ে, আর হানজালা রাজনীতি করবে পুরো বাংলাদেশ নিয়ে। আমি নতুন ধরনের রাজনীতি চাই। শিবচরে প্রতিহিংসা ও আধিপত্যের রাজনীতি দেখতে চাই না।”

এসময় তিনি আরও বলেন, “আমি হানজালা বিএনপিকে খোঁচাখুঁজি করলে বিএনপি এ দেশে থাকতেই পারবে না।”

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঙ্গে সংসদ সদস্য হানজালার একটি ছবিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়েও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এ প্রসঙ্গে মাদারীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান মিলন বলেন, “বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে হানজালার কোনো ভূমিকা ছিল না। সে সময় তারা আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিল। এখন তিনি বিএনপিকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।”

শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সোহেল রানা বলেন, “বর্তমান এমপি ও তার পরিবার অতীতে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিল। তিনি শিবচরের শান্ত রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা করছেন। শিবচরে যে শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ রয়েছে, সেটিকে অস্থির করার উদ্দেশ্যেই তিনি এ ধরনের বক্তব্য দিয়েছেন বলে আমরা মনে করি।”

তবে এ বিষয়ে সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালা বলেন, “আমি শিবচরের নির্বাচিত সংসদ সদস্য। এ পর্যন্ত কারও সঙ্গে খারাপ আচরণ করিনি। কিছু লোক আমার কর্মীদের হুমকি দিচ্ছে এবং আমাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। সেই প্রেক্ষাপটেই অনুষ্ঠানে কিছু কথা বলেছি। আমার বক্তব্যের কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভুলভাবে ছড়ানো হচ্ছে। আমি শিবচরে কোনো অন্যায় রাজনীতি হতে দেব না এবং সাধারণ মানুষের পাশে থাকবো।”



  
  সর্বশেষ
২৫ রমজানের রোজা ও রাত অত্যন্ত বরকতময় বিশেষ ফজিলত হলো, এই দিনে রোজা রাখলে কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেওয়া হয়
কেরানীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়ার মহফিল অনুষ্ঠিত হয়েছে
শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com