সোমবার, মার্চ ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত   * শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের   * মাদারীপুরে অভিযান চালিয়ে বিপুল আতশবাজিসহ যুবক গ্রেফতার   * ‘বেঁচে থাকলে খুঁজে বের করে মারব’, নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিল ইরানের রেভোলিউশনারি গার্ড   * সংযুক্ত আরব আমিরশাহির দু’টি ঘাঁটি থেকে খার্গে হামলা, বদলার হুঁশিয়ারি দিয়ে দুবাইয়ে হামলা ইরানের   * সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা   * গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী   * ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার   * ইরানের পাশে দাঁড়াল রাশিয়া-চীন   * শিবচরে এমপি হানজালার বক্তব্যের ভিডিও ভাইরাল, নতুন করে আলোচনা-সমালোচনা  

   বিনোদন
বুবলী এবার গায়িকা
  Date : 08-03-2026


সিনেমায় গানে ঠোঁট মেলাতে দেখা গেছে চিত্রনায়িকা শবনম বুবলীকে। এবার তিনি নিজেই কণ্ঠে তুলেছেন গান। সঙ্গে আছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ঈত্যাদি উপলক্ষে গানটি করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইত্যাদি জানিয়েছে, পেশাদার সংগীতশিল্পী না হয়েও ইমরানের সঙ্গে চমৎকারভাবে গানটি গেয়েছেন বুবলী। অভিনয়ে জনপ্রিয় বুবলীর টিভিতে গাওয়া এটিই প্রথম গান। বলা যায়, এই গানের মাধ্যমেই বুবলীর গায়িকা হিসেবে আত্মপ্রকাশ। অর্থাৎ ইত্যাদির মাধ্যমে নায়িকা বুবলী গায়িকা হলেন। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

সাম্প্রতিক সময়ে সংগীতশিল্পী নন—এমন তারকারা ইত্যাদিতে গান গেয়ে কণ্ঠশিল্পী হিসেবে দর্শক-শ্রোতাদের কাছে পরিচিত হয়েছেন, হয়েছেন আদৃত। জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ গেয়েছিলেন শিল্পী তাহসানের সঙ্গে। হয়েছেন আলোচিত, প্রশংসিত। আবার চিত্রনায়ক সিয়াম আহমেদ ও জনপ্রিয় টিভি অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি প্রথমবারের মতো ইত্যাদিতে গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন। সংগীতশিল্পী না হয়েও তারা গেয়েছেন পেশাদার শিল্পীর মতোই।

অবশ্য অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে গান গাওয়ানোটা ইত্যাদির বেশ পুরনো ধারা। যে ধারায় ইতিপূর্বে শামিল হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি, মৌসুমী, এস আই টুটুলের সঙ্গে অভিনেত্রী তানিয়া আহমেদ, মডেল ও অভিনেতা নোবেল, অভিনেত্রী ঈশিতা, তারিন, অপি করিমসহ আরও অনেকেই। তারই ধারাবাহিকতায় এবার গেয়েছেন বুবলী ও ইমরান।



  
  সর্বশেষ
২৫ রমজানের রোজা ও রাত অত্যন্ত বরকতময় বিশেষ ফজিলত হলো, এই দিনে রোজা রাখলে কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেওয়া হয়
কেরানীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়ার মহফিল অনুষ্ঠিত হয়েছে
শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com