সোমবার, মার্চ ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত   * শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের   * মাদারীপুরে অভিযান চালিয়ে বিপুল আতশবাজিসহ যুবক গ্রেফতার   * ‘বেঁচে থাকলে খুঁজে বের করে মারব’, নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিল ইরানের রেভোলিউশনারি গার্ড   * সংযুক্ত আরব আমিরশাহির দু’টি ঘাঁটি থেকে খার্গে হামলা, বদলার হুঁশিয়ারি দিয়ে দুবাইয়ে হামলা ইরানের   * সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা   * গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী   * ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার   * ইরানের পাশে দাঁড়াল রাশিয়া-চীন   * শিবচরে এমপি হানজালার বক্তব্যের ভিডিও ভাইরাল, নতুন করে আলোচনা-সমালোচনা  

   অর্থ-বাণিজ্য
ভোজ্যতেল নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই: বাণিজ্যমন্ত্রী
  Date : 15-03-2026

দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই এবং বাড়তি মূল্য নেওয়ার মতো কোনো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, পৃথিবীর কোনো দেশে সংঘাতের কারণে সরবরাহে চাপ বা পণ্যসামগ্রীর মূল্যবৃদ্ধি হলেও দেশের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা সরকার নেবে। দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার আছে।

রোববার (১৫ মার্চ) চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার পরিদর্শন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়সভায় মন্ত্রী এসব কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গত ১৫ থেকে ২০ বছরের তুলনায় এই রমজানে ভোজ্য পণ্যের বাজার সবচেয়ে বেশি স্থিতিশীল ছিল। রোজা শুরুর দিকে কিছু কৃষিপণ্যের দাম বাড়ানোর চেষ্টা করা হলেও সরকারের তদারকিতে ব্যবসায়ীরা তা করতে পারেননি।

তিনি আশা প্রকাশ করেন, আগামী রমজানে দেশের ব্যবসায়ীরা সৌদি আরবের ব্যবসায়ীদের মতো রমজানে লাভের চিন্তা না করে ব্যবসা করবেন।

বাণিজ্যমন্ত্রী জানান, রমজানের পরে পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের বিশাল পার্থক্যের কারণ ও সমাধান খুঁজতে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হবে। কমিটিতে ব্যবসায়ী প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করবেন।

মন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণ করা সরকারের কাজ নয়, বরং বাজার যেন সঠিকভাবে চলতে পারে তা নিশ্চিত করাই সরকারের কাজ। মানুষের কাছে ক্রয়ক্ষমতার মধ্যে ভোজ্যপণ্য পৌঁছে দিলে যে সন্তুষ্টি জনগণ থেকে আসবে, তার অংশীদার হবে ব্যবসায়ীরা।

মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহাবুবুর রহমান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম, সাবেক সভাপতি আবুল বশরসহ ব্যবসায়ীরা।



  
  সর্বশেষ
২৫ রমজানের রোজা ও রাত অত্যন্ত বরকতময় বিশেষ ফজিলত হলো, এই দিনে রোজা রাখলে কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেওয়া হয়
কেরানীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়ার মহফিল অনুষ্ঠিত হয়েছে
শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com