মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বৈরী আবহাওয়াতেও চলমান এইচএসসি, ব্যাখ্যা দিল আন্তশিক্ষা বোর্ড   * কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারডুবি, ৫ জেলের মৃত্যু   * ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের শতভাগ নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন   * জেন-জি বিক্ষোভে ফের উত্তাল নেপাল   * বিপৎসীমার ওপরে সুরমার পানি, ১৩১১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত   * এক বছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী   * বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল   * বিস্তীর্ণ জঙ্গলে সেনা মহড়া ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী   * ৭ জেলায় পানিবন্দী লাখো পরিবার, মৃত্যু বেড়ে ৫১   * ১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি, আরও পাঁচ দিন ভারি বর্ষণের আশঙ্কা  

   রাজধানী
জাতীয় উন্নয়নধারা এবং জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনে খালখননের উপর গুরুত্বারোপ
  Date : 13-07-2026

মঈন মাহমুদ : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর পুরকৌশল বিভাগে  উদ্যোগে Closing Ceremony of APMCE2026 and "Engineering a Sustainable Future: The Role of Civil Engineers in Achieving the UN Sustainable Development Goals" শীর্ষক সেমিনার ১২ জুলাই, রবিবার আইইবি সদর দফতর, রমনা, ঢাকায় কাউন্সিল হলে অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট-)এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, আমাদের জাতীয় দুর্যোগ মোকাবিলায় শুধু তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করলেই হবে না দীর্ঘমেয়াদি, বিজ্ঞানভিত্তিক এবং প্রকৃতির সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রাকৃতিক পরিবেশ, নদী, খাল, জলাভূমি ও বন্যাপ্রবাহের স্বাভাবিক গতিপথ অক্ষুণ্ন রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা গেলে জলাবদ্ধতা, বন্যা ও পরিবেশগত ঝুঁকি অনেকাংশে হ্রাস করা সম্ভব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন ও পুনঃখনন কর্মসূচির মাধ্যমে কৃষি, সেচ এবং পানি ব্যবস্থাপনার উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছিলেন। বর্তমান সময়েও সেই উদ্যোগের গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে। নিয়মিত খাল পুনঃখনন, নদীর নাব্যতা সংরক্ষণ এবং প্রাকৃতিক পানি প্রবাহের পথ সচল রাখা হলে জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। উজান থেকে নেমে আসা পানির সঙ্গে বিপুল পরিমাণ পলি দেশের নদ-নদীতে জমা হয়। এই পলি নদীর নাব্যতা কমিয়ে দেয়। নিয়মিত ড্রেজিং, নদী ব্যবস্থাপনা এবং বৈজ্ঞানিক পলি ব্যবস্থাপনা ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. প্রকৌশলী মো. আবু তায়েব , বিভাগীয় প্রধান, পুরকৌশল বিভাগ, ডুয়েট। তিনি বলেন, আইইবি’র পুরকৌশল বিভাগ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী Annual Paper Meet (APMCE 2026)-এর সমাপনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং পেশাজীবী প্রকৌশলীদের অংশগ্রহণে অবকাঠামো উন্নয়ন, পরিবহন, পানি সম্পদ, পরিবেশ, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। এই গবেষণাপত্রসমূহে উপস্থাপিত সুপারিশগুলো কেবল একাডেমিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব নীতিনির্ধারণ ও প্রকল্প বাস্তবায়নে কাজে লাগানো প্রয়োজন। তাই উপস্থাপিত গবেষণাধর্মী প্রবন্ধসমূহের সুপারিশমালা বিষয়ভিত্তিকভাবে সংকলন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থায় প্রেরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন, অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান , সম্মানী সাধারণ সম্পাদক, আইইবি। তিনি বলেন, সাম্প্রতিক টানা ভারী বর্ষণের ফলে ঢাকা ও চট্টগ্রাম উভয় মহানগরেই ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজ ঢাকায় মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিপাতে নগরজীবন, যান চলাচল এবং শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। একই সময়ে চট্টগ্রামেও টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও দুর্ভোগ দেখা দিয়েছে। চট্টগ্রামে জলাবদ্ধতা সমস্যার অন্যতম কারণ হলো সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব। ঢাকা মহানগরেও গত কয়েক বছরে ড্রেনেজ ব্যবস্থার কিছু উন্নয়ন হয়েছে, তবে তা এখনও নগরীর প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। রাজধানীর অনেক ড্রেন ও খাল পাম্পিং স্টেশনের মাধ্যমে নদীর সঙ্গে সংযুক্ত। নদীর পানির স্তর কম থাকলে পাম্পের সাহায্যে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন করা সম্ভব হয়। কিন্তু বর্ষাকালে নদীর পানির স্তর বেড়ে গেলে পানি নিষ্কাশনের সক্ষমতা কমে যায়, ফলে শহরের বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ ছাড়া ঢাকার প্রাকৃতিক খাল, জলাধার ও জলাভূমির সংখ্যা ক্রমাগত কমে যাওয়া, অনেক খালের দখল ও ভরাট, অপরিকল্পিত নগরায়ণ এবং বর্জ্যে ড্রেন বন্ধ হয়ে যাওয়াও জলাবদ্ধতার প্রধান কারণ। একসময় যে খালগুলো প্রাকৃতিকভাবে বৃষ্টির পানি দ্রুত নদীতে পৌঁছে দিত, সেগুলোর অনেকই আজ সংকুচিত বা বিলুপ্ত। ফলে অল্প সময়ের অতিবৃষ্টিতেও রাজধানীর পানি দ্রুত অপসারণ করা সম্ভব হয় না এবং নগরজীবন স্থবির হয়ে পড়ে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ড. এস এম আতিকুল ইসলাম , প্রাক্তন অধ্যাপক, পুরকৌশল বিভাগ, ডুয়েট্। তিনি বলেন, বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করতে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের সুযোগ নষ্ট করা যাবে না এটাই টেকসই উন্নয়নের মূল দর্শন। অর্থাৎ, আমাদের উন্নয়ন এমন হতে হবে যা অর্থনৈতিকভাবে লাভজনক, পরিবেশবান্ধব এবং সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক হবে। উন্নয়ন কার্যক্রমে প্রাকৃতিক সম্পদের সুষম ব্যবহার নিশ্চিত করতে হবে, দূষণ কমাতে হবে এবং শক্তি ও অর্থের অপচয় রোধ করতে হবে। উন্নয়ন পরিকল্পনার প্রতিটি ধাপে পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দিতে হবে, যাতে বন, নদী, জলাভূমি, জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব না পড়ে। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পনা ও নির্মাণকাজ পরিচালনা করলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিও অনেকাংশে কমানো সম্ভব। ভবিষ্যতের টেকসই নগরায়ণের জন্য ভবন নির্মাণে গ্রিন এনার্জি, যেমন সৌরবিদ্যুৎ, শক্তি-সাশ্রয়ী নকশা, প্রাকৃতিক আলো ও বায়ু চলাচলের ব্যবস্থা এবং পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী ব্যবহারে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে পরিবহন ব্যবস্থাকে টেকসই করতে গণপরিবহন, বৈদ্যুতিক যানবাহন, সাইকেল লেন, হাঁটার উপযোগী অবকাঠামো এবং কম-কার্বন প্রযুক্তির প্রসার ঘটাতে হবে। এসব উদ্যোগ কার্বন নিঃসরণ কমাবে, জ্বালানি সাশ্রয় করবে এবং মানুষের জীবনমান উন্নত করবে।

সেমিনারে সভাপতিত্ব করেন, প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম (খোকা), চেয়ারম্যান, পুরকৌশল বিভাগ, আইইবি। ধন্যবাদ জ্ঞাপন করেন, প্রকৌশলী মো. আয়নুল কবির, ভাইস-চেয়ারম্যান, পুরকৌশল বিভাগ, আইইবি এবং সঞ্চালনায় ছিলেন, প্রকৌশলী নেসার উদ্দিন, সম্পাদক, পুরকৌশল বিভাগ, আইইবি।

সমাপনী সেমিনারে উপস্থিত ছিলেন, প্রকৌশলী খান মনজুর মোরশেদ, ভাইস-প্রেসিডেন্ট, (একাডেমিক ও আন্তর্জাতিক), আইইবি, প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল হসান (তমাল) ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) আইইবি, প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক, (এসএন্ডডব্লিউ), আইইবি, প্রকৌশলী মো. নূর আমিন, সহকারী সাধারণ সম্পাদক, (এইচআরডি), আইইবিসহ কেন্দ্রীয় কাউন্সিলের সদস্যবৃন্দ, প্রকৌশল বিভাগসমূহের নেতৃবৃন্দ, প্রকৌশল চ্যাপ্টারদ্বয়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রকৌশল সংস্থার প্রকৌশলীবৃন্দ।



  
  সর্বশেষ
ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেফতার
‎রাজধানীতে শর্টসার্কিট বিস্ফোরণে দেয়াল ধসে ৫ মাদরাসা শিক্ষার্থী আহত
অতি ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে
বৈরী আবহাওয়াতেও চলমান এইচএসসি, ব্যাখ্যা দিল আন্তশিক্ষা বোর্ড



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com