রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানিকগঞ্জে তিনমাস ব্যাপী শুরু হলো পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান   * ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি   * কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর   * আদাবরে মিলল নারীর খণ্ডিত লাশ   * ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৫৬   * প্রথমবার ভারত থেকে ইলিশ আমদানি!   * বৃষ্টিতে ফের চড়া সবজির বাজার, বেগুন ১৪০ টাকা   * সাতক্ষীরায় পাঁচ দিনে ৭২ ডেঙ্গু রোগী   * আগস্টে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড সেপ্টেম্বরের ১১ দিনেই ভাঙলো   * দেড় হাজার কর্মী নিয়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করবে ডিএনসিসি  

   সারা দেশ
ফরিদপুরে নায়াব ইউসুফের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  Date : 12-09-2026

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সাধারণ ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের সার্বিক দিকনির্দেশনায় দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর পৌরসভার হালিমা গার্লস স্কুল ও কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চৌধুরী নায়াব ইউসুফ এ জনকল্যাণমূলক কর্মসূচির সার্বিক পর্যবেক্ষণ করেন ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, "তৃণমূল ও অসহায় মানুষের দোড়গোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। অর্থাভাবে যাতে কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।" তিনি আরও আশ্বাস দেন যে, জনকল্যাণ ও সাধারণ মানুষের সেবায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অব্যাহত রাখা হবে।

দিনব্যাপী পরিচালিত এ মেডিকেল ক্যাম্পে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকসহ বিশেষজ্ঞ দল বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রদেয় চিকিৎসাসেবা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর ড্যাবের সভাপতি ডাঃ মোস্তাফিজুর রহমান শামীম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম এ সাত্তার, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক রেজানুর বিশ্বাস তরুণসহ বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা।



সংবাদটি পড়া হয়েছে : 20        
  
  সর্বশেষ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি
ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com