ঢাকা-রংপুর লংমার্চের প্রস্তুতি সভায় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল
নিজস্ব সংবাদদাতা: ১১দলীয় ঐক্যের ঘোষিত ৬ দফা দাবিবাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ সফল করার প্রস্তুতি হিসেবে রংপুর অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে প্রস্তুতি সভা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
আজদলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায়রংপুর বিভাগীয় সাংগঠনিক কমিটির সদস্য আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল সভাপতিত্ব করেন।
সভায়লংমার্চে রংপুর বিভাগের সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং কর্মসূচিকে শান্তিপূর্ণ ও সফল করারবিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায়শাহাদাতুল্লাহ টুটুল বলেন, গণভোটের গণরায় কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। জনগণের ভোটে ও গণআন্দোলনের মধ্যদিয়ে যে প্রত্যাশা তৈরিহয়েছে, তা বাস্তবায়নে সরকারকেকার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সার সংকটেরসমাধান এবং আইনশৃঙ্খলার উন্নয়ন জনগণের ন্যায্য দাবি। এসব দাবি বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যেরশান্তিপূর্ণ আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।
তিনিআরও বলেন, ঢাকা-রংপুর লংমার্চ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়,এটি জনগণেরন্যায্য অধিকার, গণরায়ের মর্যাদা এবং সুশাসনের দাবিতে একটি জনসম্পৃক্ত কর্মসূচি। রংপুরের মানুষ বরাবরই গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ছিল। আমরা আশা করি, আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চেরংপুরবাসী ব্যাপকভাবে অংশগ্রহণ করে জনগণের দাবির প্রতি সংহতি জানাবেন।
প্রস্তুতিসভায় উপস্থিত ছিলেন দলের, রংপুর বিভাগীয় সাংগঠনিক কমিটির সদস্য মাহবুবুর রহমান, দিনাজপুর জেলা আহ্বায়ক অধ্যক্ষ শহিদুল ইসলাম,কৃষি বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুররহমান রঞ্জু, কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ডা.নজরুল ইসলাম, রংপুরজেলা আহ্বায়ক আক্তারুজ্জামান, রংপুর মহানগর সদস্য সচিব গোলজার হোসেন, কুড়িগ্রাম জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল, নীলফামারীর নেতা লিয়াকত আলী,রংপুর জেলা সদস্য সচিব মাহমুদ আজাদসহ রংপুর অঞ্চলের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায়লংমার্চ সফল করতে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ও স্থানীয় পর্যায়েব্যাপক গণসংযোগ, সাংগঠনিক প্রস্তুতি এবং প্রচার কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।