রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানিকগঞ্জে তিনমাস ব্যাপী শুরু হলো পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান   * ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি   * কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর   * আদাবরে মিলল নারীর খণ্ডিত লাশ   * ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৫৬   * প্রথমবার ভারত থেকে ইলিশ আমদানি!   * বৃষ্টিতে ফের চড়া সবজির বাজার, বেগুন ১৪০ টাকা   * সাতক্ষীরায় পাঁচ দিনে ৭২ ডেঙ্গু রোগী   * আগস্টে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড সেপ্টেম্বরের ১১ দিনেই ভাঙলো   * দেড় হাজার কর্মী নিয়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করবে ডিএনসিসি  

   সারা দেশ
চেকপোস্ট সিগন্যালে পুলিশকে ধাক্কা দিয়ে পালানো সেই বাইকার গ্রেফতার
  Date : 12-09-2026

রাজশাহীতে পুলিশ চেকপোস্টে সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়া বাইকারকে ২৪ ঘণ্টার মধ্যেই শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বুধপাড়া এলাকা থেকে তাকে পুলিশ তাকে গ্রেফতার করে। আরএমপির মুখপাত্র এডিসি গাজিউর রহমান সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতার আসামির নাম সালমান ফারসি শুভ (১৭)। সে নগরীব বুধপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সড়কে যানবাহন নিয়ন্ত্রণ, মাদক অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ প্রতিরোধে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিকেল ৫ টার দিকে কাটাখালী থানা পুলিশের একটি চেকপোস্টে দুই মোটরসাইকেল আরোহীকে তল্লাশির জন্য পুলিশ সিগন্যাল দেয়। তবে তারা সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে পুলিশ সদস্যকে চাপা দেয়ার চেষ্টা করে পালিয়ে যায়। এ ঘটনায় কাটাখালী থানায় দণ্ডবিধি ও সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলার সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় মতিহার থানার মৌলভী বুধপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে সালমান ফারসি শুভকে গ্রেফতার করা হয়।

আরএমপির মুখপাত্র এডিসি গাজিউর রহমান জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ওই ঘটনায় জড়িত অপর আসামিকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



সংবাদটি পড়া হয়েছে : 33        
  
  সর্বশেষ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি
ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com