রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * পুলিশের গুলিতে নিহত যুবদল নেতার পরিবারকে প্রধানমন্ত্রীর নতুন ঘর উপহার   * গঙ্গা-পদ্মার পানি কমছে   * সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ   * ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি উল্টে গেছে, নিখোঁজ ১৪০ যাত্রী   * সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি   * স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই   * ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী   * প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানিকগঞ্জে তিনমাস ব্যাপী শুরু হলো পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান   * ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি   * কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর  

   সারা দেশ
গঙ্গা-পদ্মার পানি কমছে
  Date : 13-09-2026

দেশের গঙ্গা-পদ্মা নদীর পানি বর্তমানে হ্রাস পাচ্ছে। পর্যবেক্ষণাধীন সব পয়েন্টে পানি বিপৎসীমার নিচে থাকলেও আগামী পাঁচ দিনের মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার কিছু এলাকায় নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, পাঙ্খা পয়েন্টে বর্তমানে নদীর পানির উচ্চতা ২১ দশমিক ৭৩ মিটার, যা বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচে। রাজশাহী পয়েন্টে নদীর পানির উচ্চতা ১৭ দশমিক ২৯ মিটার, বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার নিচে এবং হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে নদীর পানির উচ্চতা ১৩ দশমিক ৬ মিটার, বিপৎসীমার ৭৪ সেন্টিমিটার নিচে রয়েছে।

স্বল্পমেয়াদি পূর্বাভাসে বলা হয়, আগামী তিন দিন গঙ্গা-পদ্মা নদীর পানি হ্রাস পেতে পারে। এরপর পরবর্তী দুই দিন পানি স্থিতিশীল থাকতে পারে।

তবে আগামী পাঁচ দিনের মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার কিছু স্থানে নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত থাকতে পারে।

মধ্যমেয়াদি পূর্বাভাসে বলা হয়, আগামী ১০ দিনে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি প্রথমদিকে প্রায় স্থিতিশীল থেকে পরবর্তী সময়ে হ্রাস পেতে পারে। এ সময়ে পানি বিপৎসীমার নিচেই থাকতে পারে।



সংবাদটি পড়া হয়েছে : 29        
  
  সর্বশেষ
পুলিশের গুলিতে নিহত যুবদল নেতার পরিবারকে প্রধানমন্ত্রীর নতুন ঘর উপহার
লাজুক হাসিতে নজর কাড়লেন তিশা
গঙ্গা-পদ্মার পানি কমছে
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com