সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী   * প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে : ডিসি জাহিদ   * হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২   * মানিকগঞ্জ হরিরামপুরে পদ্মা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত   * সিলেটে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু   * প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সভা অনুষ্ঠিত   * সৌদির জ্বালানি স্থাপনায় হামলার পর তেলের দাম বাড়ল প্রায় ৩ শতাংশ   * নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন   * মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ   * বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ  

   সারা দেশ
দিনাজপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি শাহিন, সাধারণ সম্পাদক রঞ্জু
  Date : 13-09-2026

মো: সিহাব, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর প্রেসক্লাব (নিমতলা)-এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৭ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোঃ শাহিন হোসেন (দৈনিক স্বদেশ প্রতিদিন ও বিজনেস মিরর) এবং সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম রঞ্জু (মাছরাঙ্গা টেলিভিশন ও বাংলাদেশ বুলেটিন) নির্বাচিত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাবের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোছাঃ রুনা লায়লা আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

১৫ সদস্যের নির্বাহী কমিটির মধ্যে ১২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যরা হলেন—দুই সহ-সভাপতি মোঃ রেজাউল করিম ও মোঃ আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক মোঃ মাহবুবুল হক খাঁন, ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু সাঈদ বিপ্লব এবং নির্বাহী সদস্য হিসেবে মোঃ রিয়াজুল ইসলাম সন্টু, মোঃ ইমরুল কায়েস রূপম, মোঃ মাসুদ রানা ও মোঃ মিজানুর রহমান।

এদিকে অর্থ সম্পাদক, সাহিত্য ও পাঠাগার সম্পাদক এবং একজন নির্বাহী সদস্য—এই তিনটি পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ না করায় পদগুলো শূন্য রয়েছে।



সংবাদটি পড়া হয়েছে : 26        
  
  সর্বশেষ
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী
ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন সীমান্ত পার হতেই রুশ ড্রোন হামলা
চাঁদাবাজদের দায় দল বা সরকার নেবে না : আইনমন্ত্রী
প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে : ডিসি জাহিদ



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com