সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মানিকগঞ্জের সদর উপজেলার বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ খাদ্য মন্ত্রী আফরোজা খানম রিতা   * মানিকগঞ্জের সদর উপজেলায় পাঁচ মাদক সম্রাটকে বিশেষ অভিযান পরিচালনা করে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ   * সায়মা ওয়াজেদের ডব্লিউএইচওর পদে নিয়োগ অত্যন্ত দুর্ভাগ্যজনক: হুমায়ুন   * সেপ্টেম্বরের প্রথম ১২ দিনে ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু   * ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা   * পুলিশের গুলিতে নিহত যুবদল নেতার পরিবারকে প্রধানমন্ত্রীর নতুন ঘর উপহার   * গঙ্গা-পদ্মার পানি কমছে   * সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ   * ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি উল্টে গেছে, নিখোঁজ ১৪০ যাত্রী   * সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি  

   সারা দেশ
মানিকগঞ্জের সদর উপজেলায় পাঁচ মাদক সম্রাটকে বিশেষ অভিযান পরিচালনা করে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ
  Date : 13-09-2026

তাজরিন আক্তার মুন্নি মানিকগঞ্জ প্রতিনিধি : শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার চর বিরাটি এলাকা থেকে পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। জানান জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ

গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসায়ী ব্যক্তিরা হলেন - চর বিরাটি এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে মো. জাফর ইকবাল (৩১) ও মো. রুবেল রানা (৪১), আটিগ্রাম হাইস্কুলের পেছনের এলাকার বাবুল হোসেনের ছেলে রাজন মিয়া (৩২), আটিগ্রাম কুঠি এলাকার আবু সাঈদ খানের ছেলে মো. আরাফ ফাইয়াজ (২১) এবং একই এলাকার শামছুল হকের ছেলে মো. ফাহিম আহমেদ রনি (১৯)।

ডিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমের (বিপিএম-সেবা) দিকনির্দেশনায় মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালোর সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. আতাউর রহমানের নেতৃত্বে শনিবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে চর বিরাটি এলাকায় সাখাওয়াত হোসেনের বসতবাড়ির পাশের পুকুরের দক্ষিণ পাড়ে একটি দোচালা টং ঘরে বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় জাফর ইকবালের কাছ থেকে ২৫ পিস রুবেল রানার কাছ থেকে ১০ পিস রাজন মিয়ার কাছ থেকে ১২ পিস আরাফ ফাইয়াজের কাছ থেকে ১০ পিস এবং ফাহিম আহমেদ রনির কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২০ হাজার ১০০ টাকা।

ডিবি পুলিশ জানায়, জাফর ইকবালের বিরুদ্ধে মাদক আইনে আটটি এবং রুবেল রানার বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে। এছাড়া রাজন মিয়ার বিরুদ্ধে অন্যান্য ধারায় একটি এবং আরাফ ফাইয়াজের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় পাঁচ মাদক ব্যবসায়ীকে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা(ডিবি)পুলিশ।



সংবাদটি পড়া হয়েছে : 27        
  
  সর্বশেষ
সায়মা ওয়াজেদের ডব্লিউএইচওর পদে নিয়োগ অত্যন্ত দুর্ভাগ্যজনক: হুমায়ুন
সেপ্টেম্বরের প্রথম ১২ দিনে ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু
আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com