সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মানিকগঞ্জের সদর উপজেলার বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ খাদ্য মন্ত্রী আফরোজা খানম রিতা   * মানিকগঞ্জের সদর উপজেলায় পাঁচ মাদক সম্রাটকে বিশেষ অভিযান পরিচালনা করে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ   * সায়মা ওয়াজেদের ডব্লিউএইচওর পদে নিয়োগ অত্যন্ত দুর্ভাগ্যজনক: হুমায়ুন   * সেপ্টেম্বরের প্রথম ১২ দিনে ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু   * ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা   * পুলিশের গুলিতে নিহত যুবদল নেতার পরিবারকে প্রধানমন্ত্রীর নতুন ঘর উপহার   * গঙ্গা-পদ্মার পানি কমছে   * সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ   * ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি উল্টে গেছে, নিখোঁজ ১৪০ যাত্রী   * সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি  

   সারা দেশ
মানিকগঞ্জের সদর উপজেলার বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ খাদ্য মন্ত্রী আফরোজা খানম রিতা
  Date : 13-09-2026

তাজরিন আক্তার মুন্নি মানিকগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশের কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, আমাদের সবাইকে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে, শিক্ষা থেকে কোমলমতি শিশুরা যেন বঞ্চিত না হয় সে বিষয়ে সরকার কাজ করছে, বিশেষ করে দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের মাঝে শিক্ষার উপকরণ পৌঁছে দিচ্ছে সরকার, শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রী আফরোজা খানম রিতা। 

‎রোববার বেলা ১২ টার দিকে  মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা ১ নং  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী হিসেবে স্কুল ড্রেস, হাতে তৈরির ব্যাগ,জুতো বিতরণ।এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎এসময় তিনি বলেন,  শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহী বাড়িয়ে তুলতে এবং তাদের শিক্ষাজীবনকে আরও সহজ ও সুন্দর করতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। মানসম্মত শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে সামাজিক ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী।

‎তিনি আরও  বলেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।  এ সময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাসহ স্থানীয় নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে ।



সংবাদটি পড়া হয়েছে : 59        
  
  সর্বশেষ
সায়মা ওয়াজেদের ডব্লিউএইচওর পদে নিয়োগ অত্যন্ত দুর্ভাগ্যজনক: হুমায়ুন
সেপ্টেম্বরের প্রথম ১২ দিনে ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু
আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com