সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মানিকগঞ্জের সদর উপজেলার বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ খাদ্য মন্ত্রী আফরোজা খানম রিতা   * মানিকগঞ্জের সদর উপজেলায় পাঁচ মাদক সম্রাটকে বিশেষ অভিযান পরিচালনা করে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ   * সায়মা ওয়াজেদের ডব্লিউএইচওর পদে নিয়োগ অত্যন্ত দুর্ভাগ্যজনক: হুমায়ুন   * সেপ্টেম্বরের প্রথম ১২ দিনে ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু   * ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা   * পুলিশের গুলিতে নিহত যুবদল নেতার পরিবারকে প্রধানমন্ত্রীর নতুন ঘর উপহার   * গঙ্গা-পদ্মার পানি কমছে   * সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ   * ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি উল্টে গেছে, নিখোঁজ ১৪০ যাত্রী   * সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি  

   সারা দেশ
এপিবিএন -৮ এর ভারপ্রাপ্ত অধিনায়কের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
  Date : 14-09-2026

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা ক্যাম্পের নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও মানবিক সহযোগিতার ধারাবাহিকতায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে তিনি ৮ এপিবিএন-এর আওতাধীন পানবাজার পুলিশ ক্যাম্পের স্থানীয় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময়কালে তিনি উপস্থিত রোহিঙ্গা সদস্যদের সার্বিক সুবিধা-অসুবিধা ও নিরাপত্তার বিষয়টি মনোযোগ দিয়ে শোনেন। উদ্ভূত যেকোনো সমস্যা দ্রুত সমাধানের জন্য তিনি দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন।


ক্যাম্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বেশ কিছু দিকনির্দেশনা প্রদান করেন। নিরাপত্তা টহল জোরদার এবং রাত্রিকালীন নিজস্ব পাহারা বৃদ্ধির আহ্বানের পাশাপাশি বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, অনলাইন জুয়া, মাদক ও অস্ত্র পাচার, ইভটিজিং, চুরি, ডাকাতি, অপহরণ এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের তাগিদ দেন।

এ সময় উপস্থিত ছিলেন পানবাজার পুলিশ ক্যাম্পের পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুল রাজ্জাক, দায়িত্বরত অফিসার-ফোর্স, ক্যাম্পের মাঝি ও সাব-মাঝি, স্থানীয় শিক্ষক, মসজিদের ইমাম এবং সাধারণ রোহিঙ্গা সদস্যরা।



সংবাদটি পড়া হয়েছে : 14        
  
  সর্বশেষ
এপিবিএন -৮ এর ভারপ্রাপ্ত অধিনায়কের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
চীনের সর্বাত্মক উন্নয়ন ও সি চিন পিংয়ের বৈশ্বিক নেতৃত্বের প্রশংসা ওমর আল-রাজ্জাজের
ব্রিকস সহযোগিতা গভীর করতে সি চিন পিংয়ের পাঁচ উদ্যোগ প্রস্তাব
সায়মা ওয়াজেদের ডব্লিউএইচওর পদে নিয়োগ অত্যন্ত দুর্ভাগ্যজনক: হুমায়ুন



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com