সোমবার, মার্চ ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত   * শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের   * মাদারীপুরে অভিযান চালিয়ে বিপুল আতশবাজিসহ যুবক গ্রেফতার   * ‘বেঁচে থাকলে খুঁজে বের করে মারব’, নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিল ইরানের রেভোলিউশনারি গার্ড   * সংযুক্ত আরব আমিরশাহির দু’টি ঘাঁটি থেকে খার্গে হামলা, বদলার হুঁশিয়ারি দিয়ে দুবাইয়ে হামলা ইরানের   * সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা   * গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী   * ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার   * ইরানের পাশে দাঁড়াল রাশিয়া-চীন   * শিবচরে এমপি হানজালার বক্তব্যের ভিডিও ভাইরাল, নতুন করে আলোচনা-সমালোচনা  

   আবহাওয়া
দেশের দক্ষিণ-পশ্চিমে বৃষ্টির আভাস
  Date : 23-02-2026

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়া পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ফেব্রুয়ারি খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরবর্তী কয়েক দিন দেশজুড়ে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে দিন ও রাতের তাপমাত্রায় কিছুটা ওঠানামা অব্যাহত থাকতে পারে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের দু`এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘল্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।



  
  সর্বশেষ
২৫ রমজানের রোজা ও রাত অত্যন্ত বরকতময় বিশেষ ফজিলত হলো, এই দিনে রোজা রাখলে কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেওয়া হয়
কেরানীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়ার মহফিল অনুষ্ঠিত হয়েছে
শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com