সোমবার, মার্চ ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত   * শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের   * মাদারীপুরে অভিযান চালিয়ে বিপুল আতশবাজিসহ যুবক গ্রেফতার   * ‘বেঁচে থাকলে খুঁজে বের করে মারব’, নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিল ইরানের রেভোলিউশনারি গার্ড   * সংযুক্ত আরব আমিরশাহির দু’টি ঘাঁটি থেকে খার্গে হামলা, বদলার হুঁশিয়ারি দিয়ে দুবাইয়ে হামলা ইরানের   * সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা   * গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী   * ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার   * ইরানের পাশে দাঁড়াল রাশিয়া-চীন   * শিবচরে এমপি হানজালার বক্তব্যের ভিডিও ভাইরাল, নতুন করে আলোচনা-সমালোচনা  

   রাজধানী
এবি যুবপার্টির মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
  Date : 14-03-2026

বিশেষ সংবাদদাতা: আজ শুক্রবার এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এবি যুবপার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল এর পরিচালনায় যুবপার্টির আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুল এর সভাপতিত্বে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। 

‎প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এবি পার্টি গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী। সমাজের দায় ও দরদের রাজনীতির জন্য  যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বিপ্লব পরবর্তী নির্বাচনের মাধ্যমে দেশ আরেকটি অধ্যায়ে প্রবেশ করেছে। এখন গ্রাম মহল্লায় তৃণমূলে দলের সম্প্রসারণে কাজ করে যেতে হবে। এ ক্ষেত্রে যুব পার্টিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, জনগনের সমস্যা তুলে ধরার পাশাপাশি প্রকৃত সমাধানের পথ তুলে ধরতেও এবি পার্টি কাজ করে যাচ্ছে। তিনি নতুন রাজনীতির সম্ভাবনাকে কাজে লাগিয়ে যুব নেতৃবৃন্দকে নতুন উদ্যোমে কাজ করে যাওয়ার আহবান জানান।

‎সভাপতির বক্তব্যে শাহাদাতুল্লাহ টুটুল বলেন, রাজনৈতিক দলের জন্য নির্বাচন গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে, তবে সব কিছু নয়। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এবি পার্টির ভূমিকা ও নির্বাচনে জনগনের ভালবাসা নবীন দল হিসেবে এবি পার্টির অর্জন আশাব্যঞ্জক। এই সম্ভাবনাকে কাজে লাগাতে যুব পার্টির নেতা কর্মীদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। 

‎এবি যুবপার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন বলেন, একটি শান্তিপূর্ণ মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। তরুন সমাজকে তার মেধা যোগ্যতার বিকাশ সাধনের মাধ্যমে এই দেশকে এগিয়ে নিতে হবে। সরকার আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করলে সবাই নিরাপদে বসবাস করতে পারবে। যুব সমাজকে এহেন শান্তিপূর্ণ সহাবস্থান সৃষ্টির মাধ্যমে দেশের উন্নতি অগ্রগতিতে ভুমিকা রাখতে হবে। 

‎মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন এবি যুবপার্টির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কৌশিক আহমেদ, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মাহফুজুর রহমান ইমতু, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক ইমরান হেসেন শিবলু, এ্যাডভোকেট রুহুল আমিন, পল্টন থানার সদস্য সচিব শাহজাহান কবির, গাজীপুর গাছা থানার আহবায়ক সোহেল মিয়া ও রাসেদ প্রধান প্রমুখ।



  
  সর্বশেষ
২৫ রমজানের রোজা ও রাত অত্যন্ত বরকতময় বিশেষ ফজিলত হলো, এই দিনে রোজা রাখলে কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেওয়া হয়
কেরানীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়ার মহফিল অনুষ্ঠিত হয়েছে
শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com