বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মানিকগঞ্জ বাসস্ট্যান্ড রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা   * শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর   * পদত্যাগ করছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী   * ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত   * মার্কিন আগ্রাসনে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান   * রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০   * ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪   * কক্সবাজারে নামছে বন্যার পানি   * উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর   * এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন  

   সারা দেশ
চলাচল অনুপযোগী সড়ক সংষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ সামসুল হকের
  Date : 15-07-2026

কামরুল হাসান : টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়া মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের বিভিন্ন সড়ক ব্যক্তিগত অর্থায়নে সংস্কার করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মো. সামসুল হক।

মঙ্গলবার (১৫ জুলাই) দিঘী ইউনিয়নের ভাটবাউর, রৌহাদহসহ কয়েকটি এলাকায় ক্ষতিগ্রস্ত সড়কে ইটের খোয়া ফেলে সংস্কারকাজ শুরু করেন তিনি। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষক এবং বিভিন্ন যানবাহনের চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টির কারণে ইউনিয়নের বিভিন্ন সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এ পরিস্থিতিতে জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক মো. সামসুল হক নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারের উদ্যোগ নেন।

এবিষয়ে অবসরপ্রাপ্ত গড়পাড়া নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস ছামাদ বিএসসি বলেন, আমাদের এলাকার রাস্তাঘাট দীর্ঘদিন ধরে বেহাল। সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচল বন্ধ হয়ে যায়। জনপ্রতিনিধিদের বারবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরে সামসুল হককে বিষয়টি জানালে তিনি দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা করেন। এতে আমরা খুবই উপকৃত হয়েছি।

ভাটবাউর এলাকার অটোরিকশাচালক পালু বলেন, একটানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে যান চলাচল কঠিন হয়ে পড়েছিল। আমাদের অনুরোধে সামসুল হক কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে রাস্তা সংস্কার করেছেন। এমন জনবান্ধব উদ্যোগ আরও হওয়া উচিত।

সংস্কারকাজ চলাকালে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা উদ্যোগটিকে সময়োপযোগী ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রশংসা করেন।

এ বিষয়ে মো. সামসুল হক বলেন, জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার দিকনির্দেশনায় বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছি। এলাকার মানুষের যেকোনো সমস্যায় পাশে থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



  
  সর্বশেষ
জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৭৫ সদস্যের আংশিক কমিটি অনুমোদন
শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১০ বোর্ডে পরীক্ষা, দুপুরে রাজধানীতে লংমার্চ
পদত্যাগ করছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com