বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মানিকগঞ্জ বাসস্ট্যান্ড রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা   * শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর   * পদত্যাগ করছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী   * ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত   * মার্কিন আগ্রাসনে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান   * রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০   * ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪   * কক্সবাজারে নামছে বন্যার পানি   * উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর   * এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন  

   সারা দেশ
ভয়াবহ আগুনে পুড়ল আদমজী ইপিজেডের কাপড়ের গোডাউন
  Date : 15-07-2026

নারায়ণগঞ্জের আদমজী রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অবস্থিত অনন্ত অ্যাপারেলসের ফ্যাব্রিক্সের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ জুলাই) ভোর ৪টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং ডাম্পিংয়ের কাজ চলছে।

স্থানীয় সূত্র ও কারখানার শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, ভোরে ফ্যাব্রিক্স গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। গুদামে সংরক্ষিত দাহ্য রাসায়নিক থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই তা ভয়াবহ আকার ধারণ করে।

খবর পেয়ে প্রথমে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পার্শ্ববর্তী ফায়ার স্টেশনগুলো থেকেও অতিরিক্ত ইউনিট যোগ দেওয়া হয়। মোট নয়টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আগুন পুরোপুরি নির্বাপণ এবং ডাম্পিংয়ের কাজ চলছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। গুদামে থাকা কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, সেটিও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



  
  সর্বশেষ
জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৭৫ সদস্যের আংশিক কমিটি অনুমোদন
শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১০ বোর্ডে পরীক্ষা, দুপুরে রাজধানীতে লংমার্চ
পদত্যাগ করছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com