বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মানিকগঞ্জ বাসস্ট্যান্ড রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা   * শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর   * পদত্যাগ করছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী   * ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত   * মার্কিন আগ্রাসনে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান   * রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০   * ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪   * কক্সবাজারে নামছে বন্যার পানি   * উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর   * এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন  

   বিনোদন
চটলেন জেরিন খান
  Date : 15-07-2026

বলিউড তারকাদের সবসময় চোখে চোখে রাখেন পাপারাজ্জিরা। কখনও কখনও  তাঁদের অতি-উৎসাহী কর্মাকাণ্ড তারকাদের ক্ষোভ কারণ হয়ে ওঠে। সম্প্রতি সোনাক্ষী সিনহা থেকে শুরু করে শাহরুখ পুত্র আরিয়ান খানের নিরাপত্তারক্ষীদের সাথে পাপারাজ্জিদের অনাকাঙ্ক্ষিত আচরণ খবরের শিরোনামে এসেছে। এবার সেই তালিকায় যোগ হলো বলিউড অভিনেত্রী জেরিন খানের নাম।

সম্প্রতি মুম্বাইয়ে একটি শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন জেরিন। সেখানে নতুন কালেকশনের পোশাক প্রদর্শনের সময় এক চিত্রসাংবাদিক আচমকা জেরিনকে অনুরোধ করে বসেন, তিনি যেন পোশাকটি জনসমক্ষে গায়ে পরে দেখান। পাপারাজ্জির এমন প্রস্তাব শুনা মাত্রই মেজাজ হারান অভিনেত্রী।

আলোকচিত্রীকে ওপর সুর চড়িয়ে জেরিন বলেন, ‘সকলের সামনে পোশাক পরে দেখাব! এধ রনের বাজে কথা ভবিষ্যতে আর কখনও আমাকে বলবেন না। শালীনতার সীমা অতিক্রম করবেন না। আমি কিন্তু এসব সহ্য করব না।’

২০১১ সালের ব্লকবাস্টার ছবি ‘রেডি’-র সুপারহিট গান ‘ক্যারেক্টার ঢিলা হ্যায়’-তে সালমানের বিপরীতে কোমর দুলিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন জেরিন। পর্দায় সাহসী চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে তিনি শালীনতার প্রশ্নে আপসহীন।

২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক জেরিন খান। পরবর্তীতে ‘হাউসফুল ২’ এবং ‘হেট স্টোরি ৩’-এর মতো চলচ্চিত্রে সাহসী চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেন। হিন্দি সিনেমার পাশাপাশি পাঞ্জাবি ও তেলেগু ছবিতেও অভিনয় করেছেন এ অভিনেত্রী। 



  
  সর্বশেষ
জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৭৫ সদস্যের আংশিক কমিটি অনুমোদন
শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১০ বোর্ডে পরীক্ষা, দুপুরে রাজধানীতে লংমার্চ
পদত্যাগ করছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com