রবিবার, জুলাই ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার   * জনগণের বিপদে পাশে থাকা সরকারের দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী   * প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা: নাহিদ ইসলাম   * ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮   * ১৭ বছর রাজনৈতিক বিবেচনায় অনেকের প্রমোশন হয়নি: রিজভী   * ইউক্রেনের হামলায় রাশিয়াজুড়ে বেড়েছে জ্বালানি সংকট   * যত ট্রল-অপবাদই আসুক, দায়িত্ব থেকে বিচ্যুত হব না: শিক্ষামন্ত্রী   * টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, নজরদারি ও সামরিক স্থাপনায় ব্যাপক আঘাত   * কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক আরোপের হুমকি   * উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা  

   বিনোদন
ববিকে ঘিরে আদালতের দুই সিদ্ধান্ত
  Date : 18-07-2026

ছোট-বড় কয়েকটি ঘটনার দরুন বেশ বেকায়দায় পড়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বাসা থেকে চুরি যাওয়া মালামালের মধ্যে উদ্ধারকৃত চার ভরি স্বর্ণ তাকে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই নির্দেশ প্রদান করেন। বর্তমানে এই স্বর্ণলঙ্কার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছে।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মে ববির বাসায় চুরির ঘটনা ঘটে। এ সময় নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় আসামি ফারুক ও তার সহযোগীরা। পরবর্তীতে পুলিশ আসামি ফারুককে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই চার ভরি স্বর্ণ উদ্ধার করে।

এ বিষয়ে চিত্রনায়িকা ববি বলেন, `আদালত উদ্ধার হওয়া চার ভরি স্বর্ণ আমাকে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। ডিবি পুলিশ বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। গোয়েন্দা পুলিশও আমাকে বাকি স্বর্ণ ও অর্থ উদ্ধারের আশ্বাস দিয়েছে। আশা করি, আমার পরিবারের স্মৃতিবিজড়িত অলঙ্কারগুলো আমি ফেরত পাব।`

এর আগে, বুধবার (১৫ জুলাই) প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পান অভিনেত্রী ও প্রযোজক ইয়ামিন হক ববি। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি।

জানা গেছে, গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেড-এর সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ১২ নভেম্বর বিকেল ৬টার দিকে আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেড-এর যোগাযোগ করে তার কম্পানির জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহ করার অনুরোধ করেন। সেই মোতাবেক ২০ নভেম্বর গুলশানের বিটিএল অফিসে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার সরবরাহ করেন মেহেদি আলম প্রিন্স। যার মূল্য ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা।

প্রসঙ্গত, গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ববি অভিনীত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা ‘তছনছ’। ঢালিউডের বাণিজ্যিক ধারার নির্মাতা বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমায় অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন মুন্না খান। সিনেমাটির কাহিনী ও সংলাপ লিখেছেন কমল সরকার। এতে মুন্না খান ও ববি হকের পাশাপাশি অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সওদাগর, তানভীর তনু, শিবা সানু, সুব্রত, মারুফ আকিব, বড়দা মিঠু ও প্রিয়া অনন্যাসহ আরও অনেকে। খবর : কালবেলা
 



  
  সর্বশেষ
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে সরকার — বিমানমন্ত্রী
আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন
শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কুবিতে ৭ দিনব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং
রাষ্ট্র সংস্কারে পাঁচ মাস: জননেতা তারেক রহমানের নতুন দর্শন



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com