আল্লাহ আমার রব
সৈয়দ জাভেদ সালেহউদ্দিন
আল্লাহু আল্লাহু
তুমিই আমার রব,
তোমার প্রেমে মজে আমি
ছাড়িয়াছি সব।
তুমি মহান,তুমি আহাদ,
তুমি রহমান।
তুমি মালেক,
তুমি খালেক, অনন্ত মহান।
আল্লাহু আল্লাহু
তুমিই আমার রব,
তোমার প্রেমে মজে আমি
ছাড়িয়াছি সব।
তুমি আহাদ,তুমি সামাদ,
অলাম আওলাদ,
আমি তোমার মাসুক খোদা,
ডাকছি দিবারাত।
রাব্বি তুমি, মালিক তুমি,
ইলা হিন্নাস,
আমার থেকে রাখো দূরে
শয়তান খান্নাস।
আল্লাহু আল্লাহু
তুমিই আমার রব
তোমার প্রেমে পড়ে আমি
ছাড়িয়াছি সব।
তুমি ছাড়া চারিদিকে
আমার কেহ নাই,
পাপী আমি, তাপি আমি,
দিও আমায় ঠাঁই।
নামাজ রোজা, হজ্ব জাকাতে
আছে অনেক খাদ,
মাফ না দিলে আল্লাহ আমার ,
হবো যে বরবাদ।
তুমি মহান দয়ার সাগর ,
চাইছি আমি মাফ,
দয়ার পরশ বুলিয়ে দিয়ে
কাটাও আমার পাপ।
আল্লাহু আল্লাহু
তুমিই আমার রব,
তোমার প্রেমে মজে আমি
ছাড়িয়াছি সব।