বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   শিল্প-সাহিত্য
কবিতা
  Date : 16-06-2025

""বাবা""

সৈয়দ জাভেদ সালেহউদ্দিন

 

রোজ সকালে দিনের শুরু
আয়না দেখে সবে
আমি দেখি তোমার ছবি
কাদায় যখন সবে।

রক্তশিরায় অনুভবে
শুধুই তোমার বদন,
বহু যুগের কাল গড়িয়ে
থামছে না মোর রোদন।

আল্লাহ,খোদা,ভগবানের
খোঁজে সবাই ছুটে,
অনুভবে লভি তোমায়
বিশ্বভূবন লুটে।

মুখোশধারী চারিপাশে
স্ত্রী পুত্র জায়া,
টাকা ছাড়া আমায় তারা
কেউ করেনা মায়া।

রোগে শোকে তক্তাপোশে
একলা শুয়ে ব্যাকুল,
নিজের কাছে লাগে আমায়
চাবি দেওয়া পুতুল।

অক্সিজেনের বোতল নিয়ে
শ্বাসের সময় একা,
হঠাৎ হঠাৎ পাইযে আমি
বাবা তোমার দেখা।

ছেলে আমার মহাজ্ঞানী
রাত্রি জেগে রয়,
মোবাইলের নেশার বুদে
দুপুরে ভোর হয়।

স্ত্রী আমার বেজায় ভালো
দুচোখ তাহার কৃষকালো,
নিজ ভূবনে আত্মহারা
স্বামী থেকেও স্বামীহারা।

আমি তাহার মহাবাধা
হতে তাহার বিশ্বরাধা,
কন্ঠে তাহার আগুন ঝরে
ক্ষোভ সকলি আমার পড়ে।

নিমগাছেতে আম ধরেনা
এসব কথা সবার জানা,
কাক কখনো হয়না সাদা
শরীর ঘষে মাটি-কাদা।

যার যা স্বভাব যায়না পোড়া
যতই থাকুক সনদ মোড়া,
পরিবারের রক্ত যেমন
গড়ে উঠে ঠিক সে তেমন।

মাঝ আকাশে সূর্য ঢলে
দু`দিন পরে মাটির তলে,
যেকটা দিন ধরায় আছি
সুখ শান্তি ভালোবাসি।

থাকলে ইতর প্রাণের মাঝে
মোর প্রানেতেও ইতর নাচে,
একটা জীবন ফিরবে না আর
ধরায় করি অন্ন সাবাড়।

দুচোখ দিয়ে পানির ধারা
গড়িয়ে পড়ে মুখে,
বাবা তুমি দেখ আমি
আছি বেজায় সুখে।

স্মিথ হেসে শিয়র বসে
ডাকেন বাবা `জয়`,
আমি বলি বাবাই আমার
কবর যেন তোমার বুকে হয়।।

 



সংবাদটি পড়া হয়েছে : 374        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com