বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   শিল্প-সাহিত্য
সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের বিশেষ সদস্য সম্মেলন: মাহবুব মুকুল সভাপতি, আল্লামা ইকবাল সেক্রেটারি নির্বাচিত
  Date : 18-06-2025

প্রেস বিজ্ঞপ্তি: মঙ্গলবার (১৭ জুন) বিকেলে সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের বিশেষ সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর মারুফ ফাউন্ডেশন মিলনায়তনে শিক্ষাবিদ ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক পৃষ্ঠপোষক নুরুল ইসলাম বুলবুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো: দেলাওয়ার হোসেন।

সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি যাকিউল হক জাকী সম্প্রতি ইন্তেকাল করায় সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয় বিশিষ্ট বাচিক শিল্পী, নাট্য নির্মাতা ও মিডিয়া ব্যক্তিত্ব মাহবুব মুকুল, অতপর এক্সিকিউটিভ সদস্যদের মতামতের ভিত্তিতে সেক্রেটারি হন বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা ইকবাল।

নির্বাচিত সভাপতি মাহবুব মুকুল ইতিপূর্বে সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, নাট্য ও চলচ্চিত্র বিভাগের পরিচালক, নাট্য জোনের সভাপতি, সমন্বয় সাংস্কৃতিক সংসদের পরিচালক, বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র, শিশু কিশোর ফাউন্ডেশন, দিগন্ত টেলিভিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে প্যানভিশন টেলিভিশনের সিইও হিসেবে কর্মরত আছেন।

মনোনিত সেক্রেটারি আল্লামা ইকবাল কাজী নজরুল ইসলাম সংসদের সভাপতি, সংস্কৃতি বিভাগের পরিচালক, এসএসকের সহকারী সেক্রেটারি এবং প্রবাহ শিল্পী গোষ্ঠীর দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সম্মেলনে মরহুম যাকিউল হক জাকী স্বরণে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা শাহিন হাসনাত, নাট্য প্রযোজক হুসনে মোবারক, ক্বারী বেলাল হোসাইন, আব্দুল হাই সেলিম প্রমূখ।

পবিত্র কোরআন থেকে আলোচনা করেন এ্যাড. তোফাজ্জল হোসেন, সংগীত পরিবেশন করেন শিল্পী গাজী আনাস, মাহফুজ মামুন, ইকবাল হুসাইন, একে জিলানী, মুজাহিদ জামান, নুরুল হুদা, আমিনুল্লাহ, রেজাউল করিম সবুজ,  কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী তারিক হাসিব, কবি ওয়াজকুরুনি সিদ্দিকী ।

এছাড়া দুটি ইসি সদস্য পদ শুন্য হওয়ায় সদস্যদের ভোটে আব্দুল্লাহ আল নোমান ও আব্দুর রউফ ইসি সদস্য নির্বাচিত হন।

প্রধান অতিথি নুরুল ইসলাম বুলবুল বলেন, সত্য সুন্দর সুস্থ শুদ্ধ সাংস্কৃতিক বিপ্লবের জন্য যাকিউল হক জাকী যেভাবে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন, সেভাবে সকলকে ঐক্যবদ্ধ ভুমিকা পালনের মধ্য দিয়ে একটি আলোকিত সমাজ বিনির্মাণ করতে হবে। প্রতিশ্রুতিবদ্ধ সদস্যদের নৈতিক মান উন্নয়নে ইসলামের বিধিবিধান যথাযথ পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং ব্যাপক জ্ঞান অর্জনের তাগিদ দেন।

দ্বিতীয় অধিবেশনের শেষে মরহুম যাকিউল হক জাকী`র জন্য দোয়া করা হয়।



সংবাদটি পড়া হয়েছে : 456        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com