বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   শিল্প-সাহিত্য
কবিতা
  Date : 19-06-2025

অন্ধকার পেরিয়ে আলোর দিগন্তে
শেখ রুহুল মোমিন

বিশ্ব মুসলিম তুমি হারবেনা,
ভাঙবে তবু মচকাবেনা,
তোমার শিরদাঁড়া গঠিত শহীদি রক্তে,
মৃত্যু তোমারে পারেনা দমাতে,
তোমার গতিরোধ, কখনও নয়
তুমি অপ্রতিরোধ্য, তোমার গন্তব্য শহীদি মৃত্যু।

তোমারে থামায় কার আছে হিম্মত,
আল্লাহর প্রতি যার কুরবান,
কোন রাহুর কাছে তার মাথা নত নয়,
সকল নিষ্ঠুরতাকে করবেই জয়,
উম্মাহের জন্য শহীদি মৃত্যু,
সে যে বড় মহান, সু-মহান।

দ্বীন-ই-ইসলাম কোন মতবাদ নয়,
দ্বী-ই-ইসলাম শ্বাশত সত্য,
দ্বীন-ই- ইসলাম থাকবেই,
অপরিনামদর্শী জানেনা তোমার অতীত,
জানেনা তোমার প্রীতি ও প্রতিশোধ,
আজ তোমার ছিন্নবিচ্ছিন্ন করছে যারা,
তুমি শক্ত হাতেই নেবে প্রতিশোধ।

অন্ধকার পেরিয়ে আলোর দিগন্তে,
ফুটবেই তোমার ফুল,
ফুলে ফলে ভরবে তোমার আঙ্গিনা,
তোমার রক্তে যারা, রঞ্জিত করছে পৃথিবীর বুক,
আজ না হয় আগামীকাল,
ঠিক একদিন, আসবেই সুদিন
তুমিও মুছে দেবে শয়তান দলের
অট্টহাসির হাসির সুখ।



সংবাদটি পড়া হয়েছে : 585        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com