সোমবার, মার্চ ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত   * শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের   * মাদারীপুরে অভিযান চালিয়ে বিপুল আতশবাজিসহ যুবক গ্রেফতার   * ‘বেঁচে থাকলে খুঁজে বের করে মারব’, নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিল ইরানের রেভোলিউশনারি গার্ড   * সংযুক্ত আরব আমিরশাহির দু’টি ঘাঁটি থেকে খার্গে হামলা, বদলার হুঁশিয়ারি দিয়ে দুবাইয়ে হামলা ইরানের   * সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা   * গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী   * ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার   * ইরানের পাশে দাঁড়াল রাশিয়া-চীন   * শিবচরে এমপি হানজালার বক্তব্যের ভিডিও ভাইরাল, নতুন করে আলোচনা-সমালোচনা  

   সারা দেশ
তেল না পেয়ে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ
  Date : 14-03-2026

জামালপুরের বকশীগঞ্জে পাম্পে তেল না পেয়ে ক্ষোভে সড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকরা। এতে প্রায় আধাঘণ্টা বকশীগঞ্জ-জামালপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (১৪ মার্চ) দুপুরে বকশীগঞ্জ উপজেলার মেসার্স পরেশ চন্দ্র সাহা ফুয়েল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল থেকেই ওই পাম্পে তেল নেওয়ার জন্য মোটরসাইকেল চালকরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ছিলেন। তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পেয়ে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে কয়েকজন মোটরসাইকেল চালক সড়কে নেমে বকশীগঞ্জ জামালপুর মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় যানজট।

প্রায় ৩০ মিনিট পর স্থানীয় বাসিন্দা ও পুলিশের হস্তক্ষেপে মোটরসাইকেল চালকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। পরে অবরোধ তুলে নেওয়া হলে আবারও স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জুরুল ইসলাম বলেন, গতকাল রাত থেকেই পাম্পে তেল না থাকায় সেখানে কিছুটা জটলা তৈরি হয়। আজ সকালেও একই অবস্থা দেখা যায়। এ সময় কয়েকজন মোটরসাইকেল চালক সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়রা তাদের সরিয়ে দেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



  
  সর্বশেষ
২৫ রমজানের রোজা ও রাত অত্যন্ত বরকতময় বিশেষ ফজিলত হলো, এই দিনে রোজা রাখলে কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেওয়া হয়
কেরানীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়ার মহফিল অনুষ্ঠিত হয়েছে
শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com