সোমবার, মার্চ ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত   * শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের   * মাদারীপুরে অভিযান চালিয়ে বিপুল আতশবাজিসহ যুবক গ্রেফতার   * ‘বেঁচে থাকলে খুঁজে বের করে মারব’, নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিল ইরানের রেভোলিউশনারি গার্ড   * সংযুক্ত আরব আমিরশাহির দু’টি ঘাঁটি থেকে খার্গে হামলা, বদলার হুঁশিয়ারি দিয়ে দুবাইয়ে হামলা ইরানের   * সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা   * গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী   * ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার   * ইরানের পাশে দাঁড়াল রাশিয়া-চীন   * শিবচরে এমপি হানজালার বক্তব্যের ভিডিও ভাইরাল, নতুন করে আলোচনা-সমালোচনা  

   সারা দেশ
মানবিক চিকিৎসা সেবা ও সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ বিমানমন্ত্রীর
  Date : 15-03-2026

কামরুল হাসান : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি বলেছেন, পবিত্র রমজান শুধু ধর্মীয় আচার পালনের মাস নয়; এটি আত্মশুদ্ধি, সংযম এবং মানবিক মূল্যবোধ চর্চার অনন্য সময়। রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে প্রতিফলিত হলে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সম্প্রীতির ভিত্তিতে একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

রোববার বিকেলে মানিকগঞ্জ মেডিকেল কলেজ মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত চিকিৎসক সম্মিলন, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড্যাব মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে চিকিৎসক সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী বলেন, চিকিৎসকরা সমাজের অন্যতম সম্মানিত পেশাজীবী। মানুষের জীবনরক্ষা ও সেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এই পেশার প্রতি মানুষের আস্থা ও প্রত্যাশা অত্যন্ত বেশি। তাই চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি ও সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর ও মানবিক করতে চিকিৎসকদের আন্তরিকতা, পেশাগত নৈতিকতা এবং জনসেবামূলক মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসা সেবার মানোন্নয়ন ও মানুষের আস্থা অর্জনে চিকিৎসক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজানের শিক্ষা মানুষকে আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার পথে পরিচালিত করে। সেই চেতনা ধারণ করে চিকিৎসক সমাজ যদি মানুষের সেবায় আরও বেশি সম্পৃক্ত হয়, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

ড্যাব মানিকগঞ্জের নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে স্থানীয় চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পবিত্র রমজানের চেতনা ধারণ করে মানবসেবা ও সামাজিক সম্প্রীতি জোরদার করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. সাদী।

মোনাজাতে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা এমপির মমতাময়ী মা মরহুমা হুরন নাহার রশীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া , বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো এবং সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশিদ খান মুন্নু এমপির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এছাড়া বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান –এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা এমপির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।



  
  সর্বশেষ
২৫ রমজানের রোজা ও রাত অত্যন্ত বরকতময় বিশেষ ফজিলত হলো, এই দিনে রোজা রাখলে কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেওয়া হয়
কেরানীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়ার মহফিল অনুষ্ঠিত হয়েছে
শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com