সোমবার, মার্চ ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত   * শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের   * মাদারীপুরে অভিযান চালিয়ে বিপুল আতশবাজিসহ যুবক গ্রেফতার   * ‘বেঁচে থাকলে খুঁজে বের করে মারব’, নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিল ইরানের রেভোলিউশনারি গার্ড   * সংযুক্ত আরব আমিরশাহির দু’টি ঘাঁটি থেকে খার্গে হামলা, বদলার হুঁশিয়ারি দিয়ে দুবাইয়ে হামলা ইরানের   * সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা   * গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী   * ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার   * ইরানের পাশে দাঁড়াল রাশিয়া-চীন   * শিবচরে এমপি হানজালার বক্তব্যের ভিডিও ভাইরাল, নতুন করে আলোচনা-সমালোচনা  

   সারা দেশ
মানিকগঞ্জে বিমানমন্ত্রীর মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল
  Date : 15-03-2026

কামরুল হাসান : পবিত্র রমজানের সংযম ও সহমর্মিতার আবহে মানিকগঞ্জে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং মানিকগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা এমপি’র মমতাময়ী মা মরহুমা হুরন নাহার রশীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় আবহে আয়োজিত এই মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, বিশিষ্টজন ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

মরহুমা হুরন নাহার রশীদ ছিলেন প্রয়াত মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি, মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হারুনার রশীদ মুন্নু এমপি–এর সহধর্মিণী। দেশের শিল্পোন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে মুন্নু পরিবারের অবদান স্থানীয়ভাবে সুপরিচিত।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড মুন্নু মেডিকেল কলেজ মাঠ প্রাঙ্গণে পরিবারের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে অংশ নিতে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ উপস্থিত হন।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি, ঢাকা–২০ আসনের সংসদ সদস্য তমিজউদ্দীন এমপি, শিল্পপতি মাইনুল ইসলাম, মানিকগঞ্জ–১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী শায়লা কবির, ইঞ্জিনিয়ার রাশিদ মাইমুনুল ইসলাম, রাশিদ সামিউল ইসলামসহ জেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আ.ফ.ম. নুরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পণ্ডিত ভজন, প্রয়াত বিএনপি মহাসচিব অ্যাডভোকেট খোন্দকার –এর জ্যেষ্ঠ পুত্র ড. খোন্দকার আকবর হোসেন বাবলু, গোলাম আবেদীন কায়সার, আব্দুস সালাম বাদল, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, আসাদুজ্জামান খান দোলন, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মাজহারুল ইসলাম খান পায়েল, জেলা যুবদলের  আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের,জেলা শ্রমিক দলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আনিসুর রহমান আনিস, জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রায় দশ হাজারেরও বেশি মানুষ এতে অংশ নেন।

আয়োজকরা জানান, রমজানের পবিত্র মাসে দোয়া ও ইফতার মাহফিল শুধু ধর্মীয় অনুষঙ্গ নয়; বরং এটি সামাজিক সংহতি ও মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করার একটি উপলক্ষ। রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে এ ধরনের আয়োজনে স্থানীয় মানুষের ব্যাপক অংশগ্রহণ সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা বহন করে।

দোয়া ও ইফতার শেষে মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. সেলিম রেজা। মোনাজাতে মরহুমা হুরন নাহার রশীদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান , সাবেক প্রধানমন্ত্র খালেদা জিয়া , আরাফাত রহমান কোকো এবং সাবেকমন্ত্রী প্রয়াত  হারুনার  রশিদ খান মুন্নুএমপি –এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এ সময় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান  –এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি’র সুস্বাস্থ্য  ও দীর্ঘায়ু এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত  করা হয়।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রমজানকে কেন্দ্র করে আয়োজিত এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচি রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে পারস্পরিক সংযোগ জোরদার করে এবং জনসম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



  
  সর্বশেষ
২৫ রমজানের রোজা ও রাত অত্যন্ত বরকতময় বিশেষ ফজিলত হলো, এই দিনে রোজা রাখলে কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেওয়া হয়
কেরানীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়ার মহফিল অনুষ্ঠিত হয়েছে
শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com