সোমবার, মার্চ ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত   * শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের   * মাদারীপুরে অভিযান চালিয়ে বিপুল আতশবাজিসহ যুবক গ্রেফতার   * ‘বেঁচে থাকলে খুঁজে বের করে মারব’, নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিল ইরানের রেভোলিউশনারি গার্ড   * সংযুক্ত আরব আমিরশাহির দু’টি ঘাঁটি থেকে খার্গে হামলা, বদলার হুঁশিয়ারি দিয়ে দুবাইয়ে হামলা ইরানের   * সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা   * গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী   * ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার   * ইরানের পাশে দাঁড়াল রাশিয়া-চীন   * শিবচরে এমপি হানজালার বক্তব্যের ভিডিও ভাইরাল, নতুন করে আলোচনা-সমালোচনা  

   আন্তর্জাতিক
হংকং চীনের অভ্যন্তরীণ বিষয়: মার্কিন মন্তব্যে বেইজিংয়ের ক্ষোভ
  Date : 14-03-2026

আন্তর্জাতিক: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন, ১৩ মার্চ (শুক্রবার),বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে, হংকং ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্যের তীব্র বিরোধিতা করেন।  

তিনি বলেন, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল আইনানুসারে জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করে—এমন অপরাধের শাস্তি বিধান করে। কেন্দ্রীয় সরকার একে দৃঢ়ভাবে সমর্থন করে। হংকংয়ের বিচার বিভাগ এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপের অধিকার নেই।

সম্প্রতি মার্কিন সরকারের এক সূত্র থেকে জানা গেছে যে,  চীন মানবিক কারণে জিমি লাইকে মুক্তি দেবে বলে ট্রাম্প প্রশাসন আশা করে। বিনিময়ে হংকং ইস্যুতে চীনের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করার কথাও নাকি বিবেচনা করতে যুক্তরাষ্ট্র  ইচ্ছুক। এ সম্পর্কে মুখপাত্র কুও বলেন, জিমি লাই হলেন হংকংয়ের চীন-বিরোধী ও বিশৃঙ্খলার ধারাবাহিক ঘটনায় প্রধান পরিকল্পনাকারী ও অংশগ্রহণকারী। তার আচরণ গুরুতরভাবে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির মূলনীতিকে নষ্ট করেছে; জাতীয় নিরাপত্তাকে মারাত্মকভাবে বিপন্ন করেছে; হংকংয়ের সমৃদ্ধি, স্থিতিশীলতা ও এর নাগরিকদের নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আইন দ্বারা তাকে কঠোর শাস্তি দেওয়া উচিত। হংকং আইনের শাসন দ্বারা পরিচালিত একটি সমাজ। এখানে কেউ গুরুতর অবৈধ ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত হলে, তাদেরকে আইনের আওতায় আসতেই হবে।

সূত্র:ওয়াং হাইমান-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
২৫ রমজানের রোজা ও রাত অত্যন্ত বরকতময় বিশেষ ফজিলত হলো, এই দিনে রোজা রাখলে কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেওয়া হয়
কেরানীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়ার মহফিল অনুষ্ঠিত হয়েছে
শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com