আন্তর্জাতিক: চীনের তাইওয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিরোধিতায় বেইজিংয়ের অবস্থান স্পষ্ট ও ধারাবাহিক বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন।
শুক্রবার রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কুও চিয়া খুন বলেন, চীনের তাইওয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়ে বেইজিং দৃঢ়ভাবে বিরোধিতা করে আসছে এবং এ অবস্থান সব সময়ই স্পষ্ট ও অপরিবর্তিত।
তিনি যুক্তরাষ্ট্রকে এক-চীন নীতি মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি তিনটি চীন-মার্কিন যৌথ ইশতেহার, বিশেষ করে ১৭ আগস্টের ইশতেহারের প্রতিশ্রুতি আন্তরিকভাবে পালন করার ওপর গুরুত্বারোপ করেন।
মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধ করা এবং চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন ও তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া।
সূত্র ও ছবি-সিসিটিভি।