মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিরাজদিখান বাজার সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় সাংবাদিকদের সম্মানে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন।
এসময় আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, সেকেন্ড অফিসার মাসুদ রানা, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক পলাশ, শামসুজ্জামান পনির, টংগীবাড়ি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সাবেক আহ্বায়ক শাহনেওয়াজ শান্ত, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ হোসেনের হারিজ, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান জুবায়ের, সংগঠনিক সম্পাদক আজাদ নাদভী, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মুরসালিন রহমান, তথ্য ও যোগাযোগ সম্পাদক বিশ্বজিৎ সরকারসহ সংগঠনের সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা যুবদল নেতা সিফাতুল ইসলাম জনি,
পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচানা করেন উপজেলা মডেল মসজিদের খতিব হাবিবুর রহমান । অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।