বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   চট্টগ্রাম
চট্টগ্রামে দৈনিক স্বদেশ বিচিত্রার প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালা, সনদ প্রদান ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত
  Date : 06-07-2026

নিজস্ব প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও মিডিয়াভুক্ত পাঠকপ্রিয় জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা-এর উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় সাংবাদিক প্রতিনিধিদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা, সনদপত্র প্রদান এবং গুণীজন সম্মাননা-২০২৬ অনুষ্ঠান শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক স্বদেশ বিচিত্রা-এর চট্টগ্রাম বিভাগীয় প্রধান ও প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালার আহ্বায়ক মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দৈনিক স্বদেশ বিচিত্রা-এর সম্পাদক ও প্রকাশক বাবু অশোক ধর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক স্বদেশ বিচিত্রা-এর উপদেষ্টা সম্পাদক সাব্বির আহমেদ রনি এবং আইনি সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শামছুল আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)-এর কার্যকরী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাধারণ পরিষদের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন আলম, ক্রীড়া সম্পাদক মো. রফিকুল ইসলাম জুয়েল এবং বিজেইউসির ঢাকা মহানগরের সাংবাদিক নেতা আলোক বসুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং আধুনিক গণমাধ্যমের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিক প্রতিনিধিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, এ প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম মহানগরসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।



সংবাদটি পড়া হয়েছে : 133        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com