রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানিকগঞ্জে তিনমাস ব্যাপী শুরু হলো পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান   * ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি   * কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর   * আদাবরে মিলল নারীর খণ্ডিত লাশ   * ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৫৬   * প্রথমবার ভারত থেকে ইলিশ আমদানি!   * বৃষ্টিতে ফের চড়া সবজির বাজার, বেগুন ১৪০ টাকা   * সাতক্ষীরায় পাঁচ দিনে ৭২ ডেঙ্গু রোগী   * আগস্টে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড সেপ্টেম্বরের ১১ দিনেই ভাঙলো   * দেড় হাজার কর্মী নিয়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করবে ডিএনসিসি  

   রাজধানী
সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি
  Date : 03-08-2026

এশিয়া বাণী ডেস্ক : রাজধানী ঢাকায় সন্ধ্যা নামার পর পরেই গণপরিবহনে কথিত ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, নারী ও সাধারণ যাত্রীরা নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের সঙ্গে  প্রতারণা এবং চরম হয়রানির শামিল বলে মন্তব্য করেছেন নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোস্তানছিরুল হক চৌধুরী। সোমবার (৩ আগস্ট) সকালে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় দপ্তর। বিবৃতিতে মোস্তানছিরুল হক চৌধুরী বলেন, রাজধানীতে সন্ধ্যার পর পরেই সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় একটি নিয়মিত ভোগান্তিতে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো কর্মজীবী মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া পরিশোধ করছেন। এটি শুধু ভাড়া নৈরাজ্য নয়, বরং সাধারণ যাত্রীদের অসহায়ত্বকে পুঁজি করে অবৈধভাবে অর্থ আদায়ের একটি অনৈতিক প্রক্রিয়া। কোনো অবস্থাতেই এ ধরনের কর্মকান্ড  গ্রহণযোগ্য হতে পারে না। তিনি আরও বলেন, গণপরিবহন একটি জনসেবামূলক খাত। তাই নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিয়মিত তদারকি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ভাড়া তালিকা কঠোরভাবে প্রদক্ষেপ এবং যাত্রী হয়রানির সঙ্গে জড়িত পরিবহন মালিক, চালক ও সহকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, নির্ধারিত ভাড়া নিশ্চিত করা এবং যাত্রী হয়রানি বন্ধে অবিলম্বে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সড়ক পরিবহন কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও  প্রশাসনের  প্রতি জোর দাবি জানান।



সংবাদটি পড়া হয়েছে : 331        
  
  সর্বশেষ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি
ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com