রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানিকগঞ্জে তিনমাস ব্যাপী শুরু হলো পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান   * ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি   * কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর   * আদাবরে মিলল নারীর খণ্ডিত লাশ   * ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৫৬   * প্রথমবার ভারত থেকে ইলিশ আমদানি!   * বৃষ্টিতে ফের চড়া সবজির বাজার, বেগুন ১৪০ টাকা   * সাতক্ষীরায় পাঁচ দিনে ৭২ ডেঙ্গু রোগী   * আগস্টে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড সেপ্টেম্বরের ১১ দিনেই ভাঙলো   * দেড় হাজার কর্মী নিয়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করবে ডিএনসিসি  

   রাজধানী
পর্দার বিধান অনুসরণ অপরিহার্য
  Date : 05-09-2026

স্টাফ রিপোর্টার: মুসলমানদের জন্য পর্দার বিধান মেনে চলা অপরিহার্য। ইসলামে নামাজ, রোজা যেমন ফরজ ইবাদত, তেমনি নারী-পুরুষ সবার জন্য পর্দা করা ফরজ। সমাজে নারী নির্যাতন, নারী ধর্ষণ সংঘটিত হয় পর্দা না মানার কারণে। ঘরকে পর্দা দিয়ে সুসজ্জিত করলে ঘরের সৌন্দর্য ফুটে ওঠে। ঘরের মর্যাদা বৃদ্ধি পায়। একইভাবে পর্দা মানুষের চরিত্রকে সুসজ্জিত ও সুরক্ষা নিশ্চিত করে। তাই সকলকে পর্দার বিধান অনুসরণ করতে হবে। গতকাল "ইসলামে পর্দার বিধান শীর্ষক" একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক কলামিস্ট রাজনৈতিক বিশ্লেষক শিক্ষক ও ইসলামী চিন্তাবিদ "জমজম এডুকেশন এন্ড রিসার্স ফাউন্ডেশন"-এর চেয়ারম্যান ড. বি এম শহীদুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, পর্দা মুসলিম নারী ও পুরুষ উভয়ের জন্য অপরিহার্য। নারীরা বেপরোয়া চলাচলের কারণে পুরুষেরা উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। ফলে সামাজিক অনাচার ব্যভিচার প্রকাশ্যে রূপ নেয়।
বিশেষ করে যুবক ছেলে-মেয়েরা অবাধে মেলামেশার সুযোগ পায় এবং সমাজ ধ্বংসের দিকে ধাবিত হয়। ড. শহীদ আরো বলেন, সমাজকে সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে হলে ইসলামের বিধান পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে পর্দার বিধান প্রতিষ্ঠিতা করতে হবে। তাহলেই সমাজ ও রাষ্ট্রে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আলোচনা সভায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।



সংবাদটি পড়া হয়েছে : 98        
  
  সর্বশেষ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি
ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com