রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানিকগঞ্জে তিনমাস ব্যাপী শুরু হলো পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান   * ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি   * কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর   * আদাবরে মিলল নারীর খণ্ডিত লাশ   * ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৫৬   * প্রথমবার ভারত থেকে ইলিশ আমদানি!   * বৃষ্টিতে ফের চড়া সবজির বাজার, বেগুন ১৪০ টাকা   * সাতক্ষীরায় পাঁচ দিনে ৭২ ডেঙ্গু রোগী   * আগস্টে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড সেপ্টেম্বরের ১১ দিনেই ভাঙলো   * দেড় হাজার কর্মী নিয়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করবে ডিএনসিসি  

   রাজধানী
ভাসানী সম্মাননা পেলেন গণঅধিকার পার্টির চেয়ারম্যান আব্দুস সাত্তার
  Date : 30-08-2026

নিজস্ব প্রতিবেদক: রাজনীতি ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্মাননা’ পেয়েছেন গণঅধিকার পার্টি-পিআরপির চেয়ারম্যান সরদার মো. আব্দুস সাত্তার।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর নিউ ইস্কাটনের জলপাই রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে আয়োজিত আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। ঢাকা সাংস্কৃতিক সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢাকা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সরদার মো. আব্দুস সাত্তারকে একটি সম্মাননা সনদ দেওয়া হয়। সনদে উল্লেখ করা হয়, রাজনীতি ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য গৌরবময় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে এ সনদপত্র প্রদান করা হয়েছে। সনদে স্বাক্ষর করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী। উদ্বোধক ছিলেন বাংলাদেশ সাংবাদিক ঐক্যজোটের চেয়ারম্যান মো. সাব্বির আহমেদ রনি। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যজোটের চেয়ারম্যান মো. সফিকুল আলম বাবুল।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ‘নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা)’-এর চেয়ারম্যান যুবরাজ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যারেজ সলিউশন বিডির ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা মো. সাখাওয়াত হোসেন শুভ।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক ও সামাজিক আদর্শ এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। আলোচনা সভার পাশাপাশি গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ হোছেন রাব্বানী এবং ঢাকা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেনের পক্ষ থেকে আয়োজনে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।



সংবাদটি পড়া হয়েছে : 133        
  
  সর্বশেষ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি
ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com