রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানিকগঞ্জে তিনমাস ব্যাপী শুরু হলো পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান   * ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি   * কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর   * আদাবরে মিলল নারীর খণ্ডিত লাশ   * ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৫৬   * প্রথমবার ভারত থেকে ইলিশ আমদানি!   * বৃষ্টিতে ফের চড়া সবজির বাজার, বেগুন ১৪০ টাকা   * সাতক্ষীরায় পাঁচ দিনে ৭২ ডেঙ্গু রোগী   * আগস্টে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড সেপ্টেম্বরের ১১ দিনেই ভাঙলো   * দেড় হাজার কর্মী নিয়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করবে ডিএনসিসি  

   রাজধানী
ঢাকায় পাকিস্তান হাইকমিশনে ‘কাশ্মীর ইউম-ই-ইস্তেহসাল’ পালন
  Date : 05-08-2026

কূটনৈতিক প্রতিবেদক: ঢাকায় পাকিস্তান হাইকমিশন ৫ আগস্ট উপলক্ষে ‘কাশ্মীর ইউম-ই-ইস্তেহসাল’ পালন করেছে। ২০১৯ সালের ৫ আগস্ট ভারতের গৃহীত পদক্ষেপের প্রেক্ষাপটে আয়োজিত এ অনুষ্ঠানে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার অতিথিদের স্বাগত জানান।

অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ এবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দারের বাণী পাঠ করা হয়।

বাণীগুলোতে বলা হয়, ২০১৯ সালের ৫ আগস্ট ভারতের একতরফা পদক্ষেপ, যার মধ্যে ভারতীয় সংবিধানের ৩৭০ ও ৩৫এ অনুচ্ছেদ বাতিলের বিষয়টি অন্তর্ভুক্ত, জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিরোধপূর্ণ অবস্থানের কোনো পরিবর্তন ঘটাতে পারে না। এতে আরও উল্লেখ করা হয়, পাকিস্তান সরকার ও জনগণ জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি তাদের রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখবে এবং জাতিসংঘ সনদ ও সংশ্লিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে কাশ্মীরের পরিস্থিতি তুলে ধরে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়া একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে মানবাধিকার পরিস্থিতি এবং স্থানীয় জনগণের ওপর সংঘটিত সহিংসতা ও নিপীড়নের অভিযোগ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে বসবাসরত পাকিস্তানি কমিউনিটির সদস্য, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। তারা কাশ্মীরের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে নিহতদের স্মরণে এবং জম্মু ও কাশ্মীরের জনগণের শান্তি, ন্যায়বিচার ও আত্মনিয়ন্ত্রণের আকাঙ্ক্ষার জন্য বিশেষ দোয়া করা হয়।



সংবাদটি পড়া হয়েছে : 258        
  
  সর্বশেষ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি
ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com