সোমবার, মার্চ ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত   * শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের   * মাদারীপুরে অভিযান চালিয়ে বিপুল আতশবাজিসহ যুবক গ্রেফতার   * ‘বেঁচে থাকলে খুঁজে বের করে মারব’, নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিল ইরানের রেভোলিউশনারি গার্ড   * সংযুক্ত আরব আমিরশাহির দু’টি ঘাঁটি থেকে খার্গে হামলা, বদলার হুঁশিয়ারি দিয়ে দুবাইয়ে হামলা ইরানের   * সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা   * গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী   * ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার   * ইরানের পাশে দাঁড়াল রাশিয়া-চীন   * শিবচরে এমপি হানজালার বক্তব্যের ভিডিও ভাইরাল, নতুন করে আলোচনা-সমালোচনা  

   অপরাধ ও অনিয়ম
কুড়িগ্রামে তেল মজুতের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা
  Date : 08-03-2026

কুড়িগ্রামের ফুলবাড়ীতে তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন।

জানা গেছে, বালারহাট বাজারে একটি ডিজেল ও পেট্রোলের দোকান বন্ধ রেখে তেল মজুত করার অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় ব্যবসায়ী রশিদুল ইসলামের দোকানে প্রায় ১১ হাজার ৯৩২ দশমিক ৫ লিটার তেল মজুত পাওয়া যায়। পরে প্রয়োজনীয় কাগজপত্র দেখার পর তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত ব্যবসায়ী রশিদুল ইসলাম দাবি করেন, তিনি তেল মজুত করেননি। অসুস্থতার কারণে সকালে চিকিৎসকের পরামর্শ নিতে পার্শ্ববর্তী লালমনিরহাট জেলায় গিয়েছিলেন। সেখানে থাকাকালীন জানতে পারেন তার দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। পরে দ্রুত ফিরে এসে চিকিৎসার কাগজপত্র দেখালেও তাকে জরিমানা করা হয় বলে জানান তিনি। জরিমানার টাকা ধার করে পরিশোধ করতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকানে বিপুল পরিমাণ তেল মজুত পাওয়া যায়। ভোক্তা অধিকার সংক্রান্ত বিধি অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আগামী দুই দিনের মধ্যে মজুতকৃত তেল বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানকালে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, বালারহাট বাজারের ইজারাদার মাহফুজার রহমান মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।



  
  সর্বশেষ
২৫ রমজানের রোজা ও রাত অত্যন্ত বরকতময় বিশেষ ফজিলত হলো, এই দিনে রোজা রাখলে কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেওয়া হয়
কেরানীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়ার মহফিল অনুষ্ঠিত হয়েছে
শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com