মানিকগঞ্জে দেশি পোশাককে বিদেশি পণ্য বলে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১০ মার্চ) রাতে শহরের তাজ বিপণী বিতান ও জেপি প্লাজায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় তাজ বিপণী বিতানের বণিক ফ্যাশনকে ১০ হাজার টাকা এবং জেপি প্লাজার বিভা প্লাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা শাখার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, বেশ কিছু কারণে অসঙ্গতি থাকায় দোকানগুলোকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬
মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com