সোমবার, মার্চ ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত   * শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের   * মাদারীপুরে অভিযান চালিয়ে বিপুল আতশবাজিসহ যুবক গ্রেফতার   * ‘বেঁচে থাকলে খুঁজে বের করে মারব’, নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিল ইরানের রেভোলিউশনারি গার্ড   * সংযুক্ত আরব আমিরশাহির দু’টি ঘাঁটি থেকে খার্গে হামলা, বদলার হুঁশিয়ারি দিয়ে দুবাইয়ে হামলা ইরানের   * সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা   * গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী   * ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার   * ইরানের পাশে দাঁড়াল রাশিয়া-চীন   * শিবচরে এমপি হানজালার বক্তব্যের ভিডিও ভাইরাল, নতুন করে আলোচনা-সমালোচনা  

   ইসলাম
রমজানের ২২ রোজার ফজিলত: এটি আমাদেরকে কিয়ামতের সকল চিন্তা থেকে মুক্তি দেয়
  Date : 12-03-2026

মিয়া আবদুল হান্নান: ২২ তারিখে রোজার ফজিলত সম্পর্কে হাদিসে উল্লেখ আছে যে, এটি কিয়ামতের সকল চিন্তা থেকে মুক্তি দেয়। আজ বুধবার  ১২ রমজান মাসের শেষ দশ দিনের দ্বিতীয় দিন শুরু হয়েছে। আল্লাহ নিজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উম্মতকে এই শেষ দশ দিনে কিছু ভালো ঋতু বা সময় দিয়ে সম্মানিত করেছেন। আল্লাহর দেওয়া সুযোগ এবং ঘোষণার মাধ্যমে বান্দার হৃদয় ও আত্মা আল্লাহর দিকে ধাবিত হয়, যার ফলে সে সৎকর্ম করতে আগ্রহী হয়। এমনই একটি ভালো ঋতু হল রমজান মাসের শেষ দশ দিন।লাইলাতুল কদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও রাসূলুল্লাহ (সা.)-এর শেখানো বিশেষ দোয়াটি হলো: "আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া, ফা’ফু আন্নী"  `রাব্বিগফির ওয়ারহাম ওয়া আংতা খাইরুর রাহিম।
লাইলাতুল কদরের রাতে বাঁ সবে কদর আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন। (কমপক্ষে ১০০ বার) "লা হাওলা ওয়ালা কুওওতা ইল্লা বিল্লাহ" বেশি বেশি পড়তে পারেন। • সূরা ইখলাস যত বেশি পড়া যায়। • স্যায়েদুল ইস্তগফার পাঠ করা। • সুরাহ মুলক ...
ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। আল্লাহর রাসূল (সাঃ) রমজান মাসে এই দুআগুলো পাঠ করতেন।  এই দুআগুলো `আল-বালাদুল-আমিন` এবং `মিসবাহুল-কাফামি` নামক কিতাবগুলিতে রয়েছে। উ: হে আল্লাহ! আজ আমার উপর তোমার রহমত ও অনুগ্রহের দরজা খুলে দাও এবং বরকত নাযিল করো। তোমার সন্তুষ্টি অর্জনের উপায় আমাকে দান করো। তোমার জান্নাতের বাগানের মাঝে আমাকে স্থান দাও। হে অসহায়দের দুআ কবুলকারী।
এছাড়াও, হাদিস শরিফে এটিও উল্লেখ আছে, হযরত আবু হুরায়রা (রা.) বলেছেন, আল্লাহর রাসূল (সা.) বলেছেন, যখন রমজানের প্রথম রাত আসে, তখন শয়তান এবং অবাধ্য জিনদের শৃঙ্খলিত করা হয়। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। তারপর তার কোন দরজা খোলা হয় না। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। তারপর তার কোন দরজা বন্ধ করা হয় না। ২২তম রোজা হলো মহান রমজান মাসের ১০ দিনের নাজাতের দ্বিতীয় দিন। যে ব্যক্তি এই দিনে রোজা রাখবে, আল্লাহ তার উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন। এছাড়াও, যে ব্যক্তি এই দিনে রোজা রাখবে, আল্লাহ তাকে কেয়ামতের দিন সকল ধরণের চিন্তা থেকে মুক্তি দেবেন।
আজ জাহান্নামের আগুন থেকে মুক্তির দ্বিতীয় দিন। রমজানের শেষ দশ দিনের দ্বিতীয় দিনে, আল্লাহর রহমত, বরকত ও নাজাতে ধন্য হওয়ার এবং তাঁর নৈকট্য লাভের জন্য একটি দোয়া পেশ করা হয়। দৈনিক এশিয়া বাণী পত্রিকার পাঠকের জন্য দোয়া তুলে ধরা হলো। 
আগামীকাল শুক্রবার রয়েছে বিশেষ ফজিলত। সাংসারিক ব্যস্ততায় ফেলে কাজকর্ম সেরে জুমার নামাজের দিকে মসজিদে প্রবেশ করবেন এতে বিশেষ ফজিলত। চাঁদ দেখা উপর নির্ভর করে, ২৯ রমজান হলে হতে পারে এই জুমা`ই শেষ জুমা। এরপরের দিন ১ শওয়াল ১৪৪৭ অর্থাৎ শুক্রবার। ৩০ রোজা পূর্ণ হলে শেষ রমজানের দিন  জুমার  দিন। নইলে হবে ১ শাওয়াল ঈদ উল ফিতরের দিন। 
বিশেষ ফজিলত দোয়া উচ্চারণ নিম্নরূপ: আল্লাহুম্মাফ তাহলিল ফিহি আবওয়াবা ফাদলিক; ওয়া আনজিল আলাইয়্যা ফিহি বারাকাতিক; ওয়া ওয়াফিকনি ফিহি লি-মুজিবাতি মারদাতিক; ওয়া আসকিন্নি ফিহি বাহবুহাতি জান্নাতিক; ইয়া মুজিবাবা দা`ওয়াতিল মুদাতবারিন।
অর্থ: হে আল্লাহ! আজ, আমার উপর তোমার রহমত ও রহমতের দরজা খুলে দাও এবং আমাদের উপর রহমত নাযিল করো। আমাকে তোমার সন্তুষ্টি অর্জনের ক্ষমতা দান করো। আমাকে তোমার জান্নাতের বাগানের মাঝখানে স্থান দাও। 
১২ মার্চ ২০২৬ বৃহস্পতিবার : ২২ রমজান ১৪৪৭ হিজরি , নাজাতের ১০ দিনের দ্বিতীয় দিন আজ। সেহরির শেষ সময় : ৪-৫৫ মিনিট, ফজরের আজান : ৪ টা ৫৭ মিনিট, ইফতারের  সময় : সন্ধ্যা( মাগরিব) ৬ : ৮ মিনিট । হে অসহায়দের প্রার্থনা কবুলকারী। অবশেষে... আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে রমজানের শেষ দশ দিনের দ্বিতীয় দিনে সকল প্রকার পার্থিব প্রলোভনের আধিপত্য থেকে মুক্ত করে এবং তাঁর রহমত ও বরকতে পূর্ণ করে তাঁর সন্তুষ্টি অর্জনের ক্ষমতা দান করো। আমিন।



  
  সর্বশেষ
২৫ রমজানের রোজা ও রাত অত্যন্ত বরকতময় বিশেষ ফজিলত হলো, এই দিনে রোজা রাখলে কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেওয়া হয়
কেরানীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়ার মহফিল অনুষ্ঠিত হয়েছে
শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com