| |
| ২৪ রমজান পবিত্র মাহে রমজানের শেষ দশকের অন্তর্ভুক্ত, যা অত্যন্ত বরকতময় ও মাগফিরাতের সময় |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| মিয়া আবদুল হান্নান : রমজান মাসে এই সময়ে রাসূল করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতেন । এটি লাইলাতুল কদরের সন্ধানের জন্য গুরুত্বপূর্ণ, কারণ শেষ দশ রাতের যেকোনো বেজোড় রাতে এটি হওয়ার সম্ভাবনা থাকে। এই সময়ে ইতিকাফ এবং বেশি বেশি দোয়া-ইস্তেগফারের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তির বিশেষ সুযোগ থাকে। ২৪ রমজানের বিশেষ ফজিলত ও করণীয়সমূহ: লাইলাতুল কদরের অনুসন্ধান: ২৪ রমজান যেহেতু শেষ দশ দিনের ২৫ রমজান বেজোড় রাতে অন্তর্ভুক্ত, তাই এ রাতটি `লাইলাতুল কদর` বা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাতের অন্যতম দাবিদার। জাহান্নাম থেকে মুক্তি : রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। ইবাদতে আত্মনিয়োগ: মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম শেষ দশকে কোমর বেঁধে ইবাদতে নামতেন এবং পরিবারকেও জাগিয়ে দিতেন। ইতিকাফ: এই সময়ে মসজিদে ইতিকাফ করা সুন্নতে মুয়াক্কাদাহ। বেশি বেশি দোয়া: এ সময়ে বেশি বেশি "আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা`ফু আন্নী" (হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন) দোয়াটি পড়া উত্তম। শেষ দশকে ইবাদতের মাধ্যমে রমজানের বরকত পূর্ণ করার বিশেষ সুযোগ রয়েছে। এই সম্মানিত রাতটি কখন সংঘটিত হবে তা সঠিকভাবে বলা বা জানার কোনও উপায় নেই। তবে, এটা স্পষ্ট যে এটি রমজানের শেষ নাজাতের ১০ দিনের যেকোনো বিজোড় রাতে সংঘটিত হবে। সেই আলোকে, এটি হবে ২১, ২৩ তারিখ চলে গেছে আজ বেজোর রাত ২৫, ২৭ এবং ২৯ রমজানের রাত। অর্থাৎ, এ রাত লাইলাতুলকদের রাত গুলো হচ্ছে : ২৪তম রমজানের রাত, ২৬তম রমজানের রাত এবং ২৮তম রমজানের রাত। কারণ জানতে হবে বাংলা বাঁ ইংরেজি রাত পরিবর্তন ঘটে রাত ১২ টা ১ মিনিট এএম থেকে। আর আরবি দিন পরিবর্তন ঘটে মাগরিব ছুঁই ছুঁই পূর্ব হতে। কাজেই আজ ২৪ রমজান ইফতারে সময় ২৫ রমজানের বেজোড় রাতে লাইলাতুলকদর তালাশ করা। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হাদিসে লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য স্পষ্ট নির্দেশনা দিয়েছেন: ১. আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "রমজানের শেষ দশ দিনে কদরের রাত অনুসন্ধান করো।" (বুখারি) ২. আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "রমজানের শেষ দশ দিনের বেজোড় রাতে কদরের রাত অনুসন্ধান করো।" (বুখারি) `শবে-কদর` হল পুরস্কার ও মর্যাদার একটি গুরুত্বপূর্ণ রাত ২৭তম রমজান শবে-কদর তবে কেউ কেউ উল্লেখ করেছেন যে শেষ দশকের বেজোড় রাতগুলির মধ্যে ২৭তম রমজানের আগের রাতে অথবা ২৬তম রমজানের রাতে `লাইলাতুল কদর` হওয়ার সম্ভাবনা বেশি। এ সম্পর্কে একটি বর্ণনাও রয়েছে। হাদিসে উল্লেখ আছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা.) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: যে ব্যক্তি কদরের রাত অর্জন করতে চায়, সে যেন রমজানের ২৬তম রোজার দিনগত রাতে তা অনুসন্ধান করে।" (মুসনাদে আহমাদ)। তওবার সবচেয়ে শক্তিশালী দোয়া হলো "সাইয়্যেদুল ইস্তিগফার", যা হাদীসে ক্ষমার শ্রেষ্ঠ আবেদন হিসেবে পরিচিত; এটি পাঠ করলে দৃঢ় বিশ্বাসে সকালে বা সন্ধ্যায় পড়া হলে, ওই দিনে বা রাতে ইন্তেকাল করলে জান্নাতী হওয়ার সুসংবাদ রয়েছে, যার মূলমন্ত্র হলো আল্লাহকে প্রভু মেনে, তাঁর দেওয়া নেয়ামত স্বীকার করে, নিজের গুনাহের কথা স্বীকার করে ক্ষমা চাওয়া এবং তাঁর পথে থাকার অঙ্গীকার করা। আল্লাহুম্মা আন্তা রাব্বি, লা ইলাহা ইল্লা আন্তা, খালাক্বতানি ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু, আউযু বিকা মিন শাররি মা সানা`তু, আবূউ লাকা বিনিয়মাতিকা আলাইয়া, ওয়া আবূউ বিযাম্বি, ফাগফির লি, ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আন্তা"। অর্থ: "হে আল্লাহ, আপনি আমার প্রতিপালক, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আমার সাধ্যমত আপনার সাথে কৃত ওয়াদা ও অঙ্গীকারের উপর অবিচল আছি। আমি যা করেছি তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আপনার দেওয়া নিয়ামত আমার উপর আছে বলে আমি স্বীকার করছি এবং আমার গুনাহের কথাও স্বীকার করছি। সুতরাং আমাকে ক্ষমা করুন, কারণ আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নেই"। গুরুত্বপূর্ণ বিষয়: আন্তরিকতা: দোয়াটি শুধু পড়াই যথেষ্ট নয়, বরং আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং গুনাহ থেকে ফিরে আসার সংকল্প রাখা জরুরি। এই রমজান মাস। গুরুত্বপূর্ণ তাৎপর্য পূর্ণ মহা সম্মানের মাস, পবিত্র আল কুরআন নাজিলের মাস। এ মাসের মরতবা মহান আল্লাহ রাব্বুল ইজ্জৎ ৭০ গুন বাড়িয়ে দিয়েছে। অন্যান্য দোয়া: যদিও সাইয়্যেদুল ইস্তিগফার শ্রেষ্ঠ, আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুমু, ওয়া আতুবু ইলাইহি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীব ও চিরন্তন; এবং আমি তাঁর কাছে ফিরে আসি) - এটিও একটি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী দোয়া। ১৪ মার্চ ২০২৬ শনিবার : ২৪ রমজান ১৪৪৭ হিজরি। নাজাতের ১০ দিনের চতুর্থ দিন। সেহরির শেষ সময় : ৪ টা ৫৩ মিনিট, ফজরের আজান : ৪ টা ৫৬ মিনিট, ইফতারের সময় : সন্ধ্যা ( মাগরিব) ৬ টা ৯ মিনিটে । হে আল্লাহ রাব্বুল ইজ্জৎ আপনি আমাদের গুনাহ মাফ করে দিন, আমাদের দোয়া কবুল করুন, আমীন।
|
| |
|
|
|